1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁর নয়া ডিসির ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার নওগাঁর বদলগাছী উপজেলার বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহার (সোমপুর বিহার) দর্শন করেছেন। শনিবার বিকেলে নয়া জেলা প্রশাসক জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই প্রাচীন নিদর্শনটি পরিদর্শন করেন।

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এরপর ২৯ তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। চলতি মাসের ১৮তারিখে তিনি নওগাঁর নয়া জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান মোহাম্মদ ফজলুল করিম আরজু জানান নওগাঁর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন। তিনি আধুনিক পাহাড়পুরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এসময় তিনি পাল বংশের কারুশিল্পে মুগ্ধ হোন। তিনি আগামীতে পাহাড়পুরকে আরো আধুনিকায়ন এবং পর্যটক বান্ধব করতে যা যা করনীয় সেই কাজগুলো করার অঙ্গিকার ব্যক্ত করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুদুল হক, বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনিসহ অন্যরা জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন। একই দিন বিকেলে জয়পুরহাট জেলার নয়া জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শন করেছেন।

নওগাঁর নয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, চাকরী জীবনে উত্তরবঙ্গে নওগাঁর জেলা প্রশাসক হয়ে তার প্রথম আগমন। তিনি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে বিভিন্ন মাধ্যমে জেনেছেন কিন্তু দর্শন করা হয়ে ওঠেনি। তাই নওগাঁতে এসে ঐতিহাসিক এমন প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দর্শনের সুযোগ হাত ছাড়া করা শোভনীয় নয় মর্মে ঐতিহাসিক এই পুরাকীর্তি দর্শনের মাধ্যমেই নওগাঁয় সরকারি কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন। একজন নতুন সেবক হিসেবে সরকার তাকে নওগাঁবাসীর সেবার করার সুযোগ দিয়েছে। তাই একজন নগন্য সেবক হিসেবে সেবা প্রদানের মাধ্যমে তিনি নওগাঁবাসীর হৃদয়ে জায়গা করে নিতে চান।

তিনি আরো বলেন, একটি হানাহানি ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন প্রত্যয় বুকে ধারণ করে নতুন উদ্যোমে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করার কোন বিকল্প নেই। পুরো দেশ বর্তমানে নির্বাচনের উৎসবে ভাসছে। সরকার ও নির্বাচন কমিশনের প্রদেয় নিয়মের মধ্যে নওগাঁয় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ মূলক নির্বাচন সম্পন্ন করা তার জন্য বড় চ্যালেঞ্জ। তাই নওগাঁর সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে তিনি সেই কঠিন চ্যালেঞ্জকে শতভাগ সফল করার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া ইতিহাস ও ঐতিহ্যে ভরা উত্তরের খাদ্য ভান্ডার নওগাঁকে ভ্রাতৃত্বের ভালোবাসা ও গঠনমূলক পরামর্শ বিনিময়ের মাধ্যমে সবাই মিলে একটি আধুনিক ও আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধশালী একটি নিরাপদ নওগাঁ হিসেবে বিনির্মাণ করার আশ্বাস প্রদান করেন জেলার এই নতুন প্রধান কর্মকর্তা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park