
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া কাহালু উপজেলা সব- রেজিষ্ট্রি অফিস দলিল লেখক সমিতির উদ্যোগে ২৩ নভেম্বর রবিবার বেলা ১১.৩০ ঘটিকায় রেজিষ্ট্রি অফিস চত্তরে মহুরীদের কলম বিরতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় গত ১৯ নভেম্বর বুধবার অনুমানিক ১০ ঘটিকায় সাবেক মহুরী হবিবুর রহমান বাধ্যক্ষ জনিত কারনে, তার নিজ বাস ভবনে ই/ন্তেকাল করাই তিন ঘন্টা ব্যাপী কলম বিরতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং বিদেহী আত্নার মাগফেরাত ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ঞ্জাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক আলহাজ্ব আঃ রাজ্জাক, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান বাবু।
মহুরী সমিতির সদস্য আঃ বাছেদ,সাবেক সাধারণ সম্পাদক সুলতান আলী, প্রবীন মহুরী রমজান আলী, শাজাহান আলী পুটু,রুহুল আমিন তালুকদার, আঃ কুদ্দুস, হারুনুর রশিদ, মাসুম রব্বানী, ওমর আলী সহ সকল সদস্য বৃন্দ এই কলম বিরতিতে অংশগ্রহণ করেন।
Leave a Reply