1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

চট্টগ্রাম বন্দর ইজারা, আন্দোলনরত সংগঠনগুলোর পৃথক অবস্থান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)–এর বৈঠকে সমঝোতা না হওয়ায় আগামী বুধবার বন্দর অবরোধ কর্মসূচি বহাল রেখেছে সংগঠনটি। সোমবার সকালে বন্দর ভবনে অনুষ্ঠিত বৈঠকে বন্দরের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ, সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ ও সচিব ওমর ফারুক। স্কপের পক্ষে অংশ নেন তপন দত্ত, কাজী শেখ নুরুল্লাহ বাহার, এস. কে. খোদা তোতনসহ বিভিন্ন সংগঠনের নেতা।

বন্দর কর্মকর্তারা জানান, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। বন্দর চেয়ারম্যান ছুটিতে থাকায় নভেম্বরে কোনো চুক্তির সম্ভাবনা নেই বলেও জানান তারা। পাশাপাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন তফসিল ঘোষণা হলে অন্তর্বর্তী সরকারের পক্ষে কৌশলগত কোনো চুক্তি করার সুযোগ থাকবে না বলেও তারা বৈঠকে তুলে ধরেন।

অন্যদিকে স্কপ নেতারা অভিযোগ করেন, বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরীর ‘এনসিটি চুক্তি সাত দিনের মধ্যে হবে’ এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি করার নৈতিক ও আইনি অধিকার নেই। এ কারণে গত ৬ মাস ধরে চলমান আন্দোলন স্থগিতের কোনো সুযোগ নেই বলেও জানান তারা।

স্কপ জানায়, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হালিশহর টোল প্লাজা, বড়পুল ও মাইলের মাথা এলাকায় বন্দর অবরোধ চলবে।

আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার বন্দর রক্ষা পরিষদের

অপরদিকে একই দিন সন্ধ্যায় বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ কর্মসূচি দুই দিনের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। সংগঠনের আহ্বায়ক হাসান মারুফ রুমী জানান, সিসিটি ও এনসিটিতে শ্রমিকদের স্বার্থহানি হবে—এমন কোনো সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষ নেবে না বলে আশ্বাস দিয়েছে। তাই আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যা ৬টা থেকে বড়পুল, আগ্রাবাদ ও সিম্যান্স হোস্টেল এলাকায় অবরোধ ঘোষণার কথা জানিয়েছিল সংগঠনটি।

বন্দর রক্ষা পরিষদের সদস্যসচিব হুমায়ুন কবীর বলেন, দুপুরে বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে কোর্টে পরদিনের শুনানির কথা বিবেচনায় অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন তিনি। তবে আন্দোলন পর্যবেক্ষণে সতর্ক থাকার কথাও জানান তারা।

দুই সংগঠনের পৃথক অবস্থানঃ

বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলাদা বৈঠকে স্কপের প্রতিনিধি দল জানায়, ইজারা চুক্তি নিয়ে বন্দরের পক্ষ থেকে কোনো লিখিত নিশ্চয়তা না পাওয়ায় তারা কর্মসূচি স্থগিত করতে রাজি নন। নেতা তপন দত্ত বলেন, “বৈঠকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। তাই পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি বহাল থাকবে।”

অপরদিকে বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান মারুফ রুমী বলেন, “বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এনসিটি ও সিসিটি ইজারা প্রক্রিয়ায় যাচ্ছে না, এই নিশ্চয়তায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।”

বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর কাওছার রশিদ বলেন, “বন্দর চলমান রাখতে হবে—এ বিষয়েই দুই পক্ষকে অনুরোধ জানানো হয়েছে। তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park