1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ঝিনাইগাতিতে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির একসেলারেটেড এডুকেশন মডেল (ইএমডিসি) বাস্তবায়নের লক্ষ্যে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভীন ও সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী প্রমুখ।

সভায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক মো. আলফাজ উদ্দিন।

সভায় ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক সৈয়দা জাকিয়া সুলতানা, মো. জাহাঙ্গীর আলম ও কমিটির সদস্য আব্দুল আলীমসহ অন্যান্য অংশীজন বক্তব্য রাখেন।

অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে বক্তারা ব্র্যাক শিক্ষা কর্মসূচির চলমান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, কোভিড–১৯ মহামারির কারণে দেশের সকল স্কুল প্রায় ১৮ মাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শেখার ঘাটতি বৃদ্ধি পায় এবং ঝরে পড়ার হারও বাড়তে থাকে। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির ‘ইডুকেট দ্য মোষ্ট ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন ইন বাংলাদেশ (ইএমডিসি)’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য একসেলারেটেড শিক্ষা মডেল চালু করা হয়।

১০ মাস মেয়াদি এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের ক্যাচ–আপ কম্পোনেন্ট (ব্রিজ কোর্স) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিক্ষা কার্যক্রম। এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর করে পুনরায় আনুষ্ঠানিক বিদ্যালয়ে ফিরে যেতে সহায়তা করা হচ্ছে।

বর্তমানে প্রকল্পটির চতুর্থ বছর চলছে। এ পর্যন্ত প্রায় ৪৮,৭৫০ জন শিক্ষার্থী ১,৯৫০টি ব্র্যাক স্কুলে এ মডেলে শিক্ষা সম্পন্ন করেছে। আরও প্রায় ৩০,০০০ শিক্ষার্থী ১,২০০টি স্কুলে পড়াশোনা করছে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প শেষে ৫,৯০০টি এক–কক্ষবিশিষ্ট স্কুলের মাধ্যমে মোট ১,৪৭,৫০০ শিক্ষার্থীকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা দেওয়া হবে।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের মাধ্যমে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণ করে পুনরায় মূলধারার শিক্ষায় ফেরাতে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, ব্র্যাকের ফিল্ড অফিসারসহ প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশগ্রহণ করেন। অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জন নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকরভাবে মডেলটি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park