
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীবকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কাহালু উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীবকে তাঁর কার্যালয়ে ফুল দিয়ে এ বিদায়ী সংবর্ধনা জানান।
এসময় বীরকেদার ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, নারহট্র ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী আকন্দ, পাইকড় ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম ঘটু, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু উপস্থিত ছিলেন।
জনাব মোঃ কাওছার হাবীব গত ২০২৪ সালের ২৯ ডিসেম্বর কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বর্তমান তাঁকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ছিল কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ কাওছার হাবীব এর শেষ কার্যদিবস।
Leave a Reply