
লালমনিরহাট প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোকপালিত নির্দেশনা থাকার পরও অধিকাংশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও প্রথ্যমিক বিদ্যালয় অফিসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় শোক পালন ও জাতীয় পতাকা অর্ধনমিত দেখা যায়নি।
জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ইন্তেকালে ২০ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১ দিনের শোক পালন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিদের্শ দেয়া হয়। কিন্তু প্রজ্ঞাপনের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা দায়িত্ব অবহেলা করে সরকারি শোক পালন ও পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা অধিকাংশ স্কুলগুলোতে জানাননি এবং তারা নিজেও কর্মস্থলে অর্ধনমিত পতাকা উত্তলন করেনি নির্বাহী প্রকৌশলীরা।
শনিবার( ২০ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলা প্রথ্যমিক শিক্ষা অফিস ও সদর উপজেলা মাধ্যমিক এবং জেলা শিক্ষা অফিসার নির্বাহী প্রকৌশলী কার্যালয়, সমাজসেবা কার্যালয় কৃষি অধিদপ্তর সহ পতাকা অর্ধনমিত রাখা হয়নি।
সদর উপজেলা প্রথ্যামিক বিদ্যালয়ের এটিও রিয়াজুল ইসলাম সূত্রে জানা যায়। আমরা অর্ধনমিত পতাকা লাগাই না এবং সদর উপজেলা মিলে ১ টি পতাকা লাগাইলে হয়।
সদর উপজেলা প্রথ্যামিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক কে একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিচিপ করেনি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস জানান, আমাদের গ্রুপে অর্ধনমিত পতাকা উত্তলন করার জন্য সবাইকে জানিয়ে দিয়েছি, ওনারা কেন অর্ধনমিত পতাকা উত্তলন করলে বিষয় টি আমার জানা নেই।
Leave a Reply