1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

অবশেষে পুলিশের নেতৃত্বে দখলমুক্ত হলো নওগাঁর জনগুরুত্বপূর্ণ জেলখানা সড়ক

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ শহরের জনগুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক মহাসড়ক হচ্ছে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলখানা সড়কটি। এই সড়কটির দুই পাশে রয়েছে সরকারি শিশু এতিমখানা, আঞ্চলিক পাসপোর্ট অফিস, দুদক অফিস ও জেলখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও অসংখ্য কারখানা। এছাড়া নওগাঁ শহর থেকে বদলগাছী উপজেলা হয়ে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে যাতায়াতের একমাত্র আন্ত: আঞ্চলিক প্রধান সড়ক এটি। এক সময় এই সড়কটি অনেক সরু ও খারাপ ছিলো। সব সময় যানজট লেগেই থাকতো।

 

নওগাঁবাসীকে যানজট মুক্ত আধুনিক সড়ক ব্যবস্থার সুবিধায় যুক্ত করতে সরকার এই জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কটি প্রশস্তকরণের মাধ্যমে আধুনিকায়ন করে। কিন্তুদুই পাশে বাস, ট্রাক, রোলারসহ বিভিন্ন যানবাহন মেরামতের কারখানা থাকায় সড়ক প্রশস্তকরণের পরও কতিপয় ব্যক্তিরা পুরো সড়কটি অবৈধ ভাবে যানবাহন রাখার গ্যারেজ হিসেবে ব্যবহার করে আসতো। বিশেষ করে সড়কের উভয় পাশের মাঝখানের জায়গা অবৈধ ভাবে দখল করে রাখার কারণে ঘটতো নানা দুর্ঘটনা। যার কারণে সড়কটি প্রশস্ত ও আধুনিকায়ন করলেও বছরের পর বছর সেই সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছিলো নওগাঁবাসী।

 

এই বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা নানা কারণে পুরো সড়ককে অবৈধ দখলের হাত থেকে মুক্ত করতে পারেনি। এছাড়া নওগাঁর সংবাদকর্মীরা ধারাবাহিক ভাবে সংবাদও প্রকাশ করে আসছিলো। তুবও কোন ভালো ফল পাওয়া সম্ভব হয়নি। কিন্তু সম্প্রতি নওগাঁর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ব্যস্ততম এই গুরুত্বপূর্ণ সড়কটিকে অবৈধ দখলের হাত থেকে মুক্ত করে প্রশংসায় ভাসছেন। বর্তমানে পুরো সড়কটিই ব্যবহার করা যাচ্ছে। সড়কের কোন পাশে নেই অবৈধ ভাবে গ্যারেজ করে রাখা কোন যানবাহন। এমন দু:সাধ্য কাজ সাধন করায় নওগাঁর সচেতনমহল পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে। এমন কাজের যেন ধারাবাহিকতা অব্যাহত থাকে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ সুপারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন নওগাঁর সর্বস্তরের মানুষ।

 

বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মো: আব্দুস সামাদ জানান বর্তমানে জেলখানা সড়কটি তাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। যে সড়কটি আগে অবৈধ যানবাহনের অঘোষিত গ্যারেজ হিসেবে ব্যবহার হতো, জীবনের ঝুঁকি নিয়ে কোন মতে চলাচল করতে হতো। মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটতো। আজ সেই সড়কটি পুরোপুরি ফাঁকা। এখন প্রতিটি যানবাহন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছে। সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তের শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। এমন অবস্থা যেন সব সময় থাকে তবেই আধুনিক সড়কের যে সুবিধা সেই সুবিধার পুরোটাই পথচারীসহ নওগাঁবাসী উপভোগ করতে পারবেন। তাই এই সড়কসহ শহরের সকল গুরুত্বপূর্ণ সড়ক অবৈধ দখলের হাত থেকে মুক্ত করে নিরাপদ সড়কে পরিণত করতে সকলের সুদৃষ্টি কামনা করেছেন এই বাসিন্দা।

 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন কতিপয় ব্যক্তিদের অবৈধ দখলের কারণে কোটি টাকা দিয়ে নির্মাণ করা সড়কের সুবিধা মানুষ পাবে না এটা হতে পারে না। যেহেতু বালুডাঙ্গা এলাকা হচ্ছে নওগাঁ শহরের প্রবেশদ্বার তাই এই স্থানের সকল সড়কই খুবই গুরুত্বপূর্ণ। পূর্বে কে কি করেছে আর করেনি সেটা নিয়ে ভাববার সময় নেই। তিনি নওগাঁ শহরের যানজট নিরশনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগকে সর্বোচ্চ সচেষ্ট থাকার নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই তিনি নওগাঁ শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের শ্রমিক এবং মালিকের সাথে বৈঠক করে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়া শহরের রাস্তায় পার্কিং না করার জন্য সচেতনমূলক মাইকিং এর মাধ্যমে প্রচার কাজ অব্যাহত রয়েছে।

সেই কর্মসূচির অংশ হিসেবে বালুডাঙ্গা থেকে বরুনকান্দি পর্যন্ত রাস্তার দুই পাশে পার্কিং না করার জন্য সংশ্লিষ্ট যানবাহনের মালিকদের অবগত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলা ট্রাফিক পুলিশ নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে বরুনকান্দি পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহনগুলো ইতিমধ্যে অপসারণ করেছে। অপসারণ কাজের সময় শুধুমাত্র একটি রোড রোলার ছাড়া সকলেই রাস্তা থেকে তাদের গাড়ি সরিয়ে নিয়েছে। পরবর্তীতে রেকারের মাধ্যমে রোড রোলারটিকে টেনে পুলিশ লাইনে নেয়া হয়েছে। নওগাঁ শহরের যানজট নিরশনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।

তিনি আরো বলেন নওগাঁ শহরকে চলাচলের জন্য যানজট মুক্ত ও নিরাপদ করতে জেলা ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর। তাই তিনি এমন কঠিন কাজটি সহজেই বাস্তবায়ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। শহরের স্থানীয় বাসিন্দাসহ সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতা ছাড়া কোন কিছুই সম্ভব নয়। তাই তিনি নওগাঁ শহরবাসীসহ পুরো জেলাবাসীকে ট্রাফিক আইন মেনে চলার, আইন প্রয়োগে পুলিশকে সহযোগিতা করা, যেখানে সেখানে পার্কিং বন্ধ করাসহ দোকানের মালামাল রাস্তার উপর না রাখতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। প্রতিটি মানুষের একটু একটু সহযোগিতা নওগাঁ শহরের যানজট নিরসনে একটু হলেও ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park