1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

মহাভারতের এক নদী নওগাঁর আত্রাই নদী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই নওগাঁর বিভিন্ন উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়ে চলেছেন মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ করে নওগাঁর নদীগুলোর ইতিহাস তুলে ধরে নদীগুলোকে বাঁচানোর আঁকুতি নিয়ে লেখা ইতিমধ্যই ব্যাপক সাড়া ফেলেছে।

এছাড়া নওগাঁর যানজট নিরসনে দৃশ্যমান ভূমিকা, অভিযানের মাধ্যমে মাদকের বড় বড় চালান আটক করা, চিহ্নিত আসামী ও সন্ত্রাসীদের আটকের মাধ্যমে নওগাঁর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে গৃহিত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে ইতিমধ্যেই নওগাঁবাসীর কাছে একজন বিশ^স্ত মানুষ হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

সম্প্রতি তিনি নওগাঁর প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম আত্রাই নদীকে নিয়ে অফিসিয়াল ফেসবুক পেইজে তথ্য সমৃদ্ধ একটি লেখা শেয়ার করেছেন। তিনি সেখানে যা লিখেছেন আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার বিখ্যাত আত্রাই নদীর পাড়ে। অনেক গবেষক বলে থাকেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত “আমাদের ছোট নদী” কবিতাটি আত্রাই নদীরই একটি উপনদী “নাগর নদী”কে কেন্দ্র করে লেখা, যা নওগাঁর পতিসর গ্রামে অবস্থিত। যা কবির কুঠিবাড়ি পতিসরের পাশ দিয়ে বয়ে যেত, যদিও অনেকে মনে করেন এটি কুষ্টিয়ার গড়াই নদীকে নিয়ে লেখা, তবে নাগর নদীই এর মূল ভিত্তি।

আত্রাই নদী ব্রহ্মপুত্রের সর্বপশ্চিমের শাখানদী। মহাভারত-এ বর্ণিত পবিত্র নদীসমূহের মধ্যে একটি। এর প্রাচীন নাম আত্রেই। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের ১০ কি:মি: উত্তরপূর্বে নদীটির উৎপত্তিস্থল সেখান থেকে এটি যমুনা নদীর পশ্চিমে প্রবাহিত হয়। দিনাজপুর জেলার খানসামা উপজেলা থেকে করতোয়া নদী আত্রাই নাম ধারণ করেছে।

নওগাঁ জেলার আন্তর্জাতিক সীমানা দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে। অতঃপর নদীটি বরেন্দ্রভূমি-র মধ্য অংশকে পূর্ব এবং পশ্চিম এ’দু ভাগে বিভক্ত করে মান্দা উপজেলার মধ্যদিয়ে দক্ষিণে প্রবাহিত হতে হতে নদীটি দক্ষিণ-পূর্বে মোড় নিয়ে প্রথমে চলন বিল এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাঘাবাড়ির কাছে যমুনা নদীতে পতিত হয়েছে (উৎস বাংলাপিডিয়া এবং বিভিন্ন ওপেন সোর্স)। আত্রাই নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ২৬৯ কিলোমিটার। একসময় আত্রাই নদীটি আগে উত্তর বাংলার বিখ্যাত নদী ছিল।

আত্রাই নদী থেকে আত্রাই উপজেলার নামকরণ হয়েছে, কারণ এই নদীটি এই অঞ্চলের বুক চিরে প্রবাহিত এবং উপজেলার ভৌগোলিক ও অর্থনৈতিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা ব্রিটিশ আমলে একটি থানা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর আত্রাই নামে পরিচিতি লাভ করে। কালের পরিক্রমায় নওগাঁর আত্রাই নদীসহ এর শাখা-প্রশাখাগুলো ভরাট হয়ে যাওয়া, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত উন্নয়ন এবং মানুষের অসচেতনতার কারণে বিখ্যাত এই নদীটি অনেকটাই দুর্বল হয়ে গেছে। নদীতে পানির প্রবাহ শুকনো মৌসুমে অনেকটাই কম।

মনে রাখতে হবে শত শত নদী মানুষের দেহের শিরা-উপশিরার মতো সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং যোগাযোগ ব্যবস্থায় এখনো এই নদীর যথেষ্ট গুরুত্ব রয়েছে। নদী রক্ষার দায় শুধু সরকারের নয়, এই দায় আমাদের সকলের। চলুন আমরা সবাই মিলে বিখ্যাত আত্রাই নদীকে বাঁচিয়ে রাখি আগামী প্রজন্মের টেকসই নওগাঁর জন্য।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park