
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর এলাকার মাদ্রাসা পাড়ার বাসিন্দা ও উপজেলার মাটিন্দর ইউনিয়নের মেহেরুল খয়েরবাড়ি পাড়ার কৃতি সন্তান, সাবেক কৃষি কর্মকর্তা, পত্নীতলা উপজেলা সমিতি (পউস) গ্রন্থাগারের সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আর নেই!(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)
মরহুমের নামাজে জানাযা নিজ গ্রামে শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হবে।
জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর একমাত্র কন্যা আফরোজা স্নিগ্ধা সাতক্ষীরার জেলা প্রশাসক ও তাঁর একমাত্র পুত্র সন্তান মেজর আরিফ বাংলাদেশ সেনবাহিনীতে কর্মরত আছেন।
তাঁর মৃত্যুতে পউস পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
এলাকাবাসী তাঁর স্মৃতিচারণ করে বলেন, জীবদ্দশায় তিনি একজন ভাল মানুষ ছিলেন।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন।
Leave a Reply