1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ ডিলার শামসুলের বিরুদ্ধে;সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জিতেন্দ্রনাথ ট্রেডার্স ও শাওন ট্রেডার্স এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত দামে সার বিক্রির সময় স্থানীয়রা একটি সারভর্তি চার্জার ভ্যান হাতেনাতে আটক করেন। পরে ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সারগুলো জিতু–শামসুলের দোকান থেকে কেনা হয়েছে। এ সময় প্রতি বস্তা ইউরিয়া ১ হাজার ৩৩০ টাকা, এমওপি ১ হাজার ১০০ টাকা, ডিএপি ১ হাজার ২৫০ টাকা, জিপসাম ৭৮০ টাকা ও মহাজীব ১ হাজার টাকা দরে কেনার ভাউচার জব্দ করা হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইউরিয়া সার ডিলার পর্যায়ে কেজিপ্রতি ২০ টাকা এবং কৃষক পর্যায়ে ২২ টাকা দরে বিক্রির কথা থাকলেও বাস্তবে কৃষকদের ৩০ থেকে ৩৪ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এতে প্রতি বস্তা ইউরিয়ার দাম দাঁড়াচ্ছে প্রায় ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। একইভাবে ডিএপি সারের সরকারি খুচরা মূল্য কেজিপ্রতি ১৬ টাকা (৫০ কেজির বস্তা ৮০০ টাকা) নির্ধারিত থাকলেও কৃষক পর্যায়ে তা ২৭–২৮ টাকা কেজি, অর্থাৎ বস্তাপ্রতি ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পটাশ (এমওপি) সারের সরকারি দাম কেজিপ্রতি ২০ টাকা হলেও কৃষকদের কিনতে হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা দরে, যা বস্তাপ্রতি ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে।

স্থানীয় কৃষকেরা জানান, ডিলার পর্যায়ে কেজিপ্রতি ১৮ থেকে ২০ টাকা দরে সার সরবরাহ হলেও খুচরা পর্যায়ে তা ৩০ থেকে ৪০ টাকা কিংবা তারও বেশি দামে বিক্রি করা হচ্ছে। এদিকে এসব ডিলাররা সার সঙ্কট দেখিয়ে অতিরিক্ত দাম নিচ্ছে। অতিরিক্ত দামে সার কিনে ফসল উৎপাদন করতে গিয়ে আমরা চরম আর্থিক চাপে পড়ছি। নিয়মিত বাজার মনিটরিং করার দাবী জানান তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর ডিলার সামসুল হক কৌশলে খুচরা সার ক্রেতা মোরশেদ আলীকে ডেকে সরকার নির্ধারিত দামের আরেকটি ভাউচার দেখানোর চেষ্টা করেন। তবে সেনা কর্মকর্তা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে ডিলার শামসুল হক এবং ক্রেতা মোরশেদ আলী স্বীকার করেন, তাঁরা উচ্চ মূল্যে সার কেনাবেচার একটি সিন্ডিকেটের সঙ্গে জড়িত।

জিজ্ঞাসাবাদে ডিলার শামসুল হক ভবিষ্যতে আর বেশি দামে সার বিক্রি করবেন না বলে মৌখিক অঙ্গীকার করেন এবং ভুল স্বীকার করে ক্ষমা চান। অপরদিকে, ক্রেতা মোরশেদ আলী স্বীকার করেন, এসব সার আরও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি নিয়ে যাচ্ছিলেন।

চার্জার ভ্যানচালক বছির উদ্দীন দাবি করেন, তিনি বিষয়টি জানতেন না এবং ভাড়ার বিনিময়ে ভ্যান চালান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি নওগাঁয় বৈঠকে থাকার কথা জানান এবং কৃষি কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবেন বলে জানান। তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা না পাওয়ায় স্থানীয়রা সারভর্তি ভ্যানটি কর্মরত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

পরে সেনা কর্মকর্তা নেজামুদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিলার শামসুল হক ও ক্রেতা মোরশেদ আলীকে কঠোরভাবে সতর্ক করে মৌখিক মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবে এবং উদাসীনতার কারণে এসব অবৈধ সিন্ডিকেট বারবার একই অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park