1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

তিস্তাপাড়ের ১০টি আসন সব প্রার্থীর ইশতেহারে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের প্রতিশ্রুতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

রংপুর অঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও নীলফামারীর তিস্তা নদীবেষ্টিত ১০টি সংসদীয় আসনের লক্ষাধিক ভোটার এবারও নির্বাচনের কেন্দ্রে এনে দিয়েছে ‘তিস্তা মহাপরিকল্পনা’। লালমনিরহাটের তিনটি, কুড়িগ্রামের তিনটি, রংপুরের দুটি, নীলফামারীর একটি এবং গাইবান্ধার একটি আসনের প্রায় সব রাজনৈতিক দলের প্রার্থীর ইশতেহারেই রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি।

বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিস্তাকে ঘিরে তিস্তাপাড়ের ভোটারদের নিজেদের পক্ষে টানতে প্রার্থীরা নদীঘেঁষা চরাঞ্চলে নির্বাচনী সভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়েছেন।

 

এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রংপুর ও নীলফামারীর নির্বাচনী জনসভায় ঘোষণা দিয়েছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর জনসভায় বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে।’

কিন্তু বছরের পর বছর প্রতিশ্রুতি শুনে তিস্তাপাড়ের মানুষের মধ্যে জমেছে ক্ষোভ ও হতাশা। অনেকেই বলছেন, তিস্তা মহাপরিকল্পনা এখন তাদের কাছে ‘মুলা ঝুলানো’ গল্পে পরিণত হয়েছে। ভোট এলেই তিস্তা আলোচনায় আসে, ভোট শেষ হলে আবার হারিয়ে যায়।

 

লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডা এলাকার কৃষক মহির উদ্দিন (৭০) জানান, রাজনীতিবদিরা তাদের সাথে শুধুই প্রতারনা করছেন। অন্তর্বতী সরকারও তাদের সাথে প্রতারনা করেছে। অন্তর্বতী সরকার ঘোষনা দিয়ে বলেছিল ‘২০২৬ সালে জানুয়ারী মাসে তিস্তা হহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা হবে’ কিন্তু তা করেনি। এখন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলের প্রার্থীদের মুখে শুধু প্রতিশ্রুতি শোনা যাচ্ছে। বাস্তবে তারা ভোট নেওয়ার কৌশল হিসেববে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের গল্পকে বেছে নিয়েছেন।

’তিস্তা হামাকগুরাক শ্যাষ করি ফ্যালাইছে। এ্যালাং হামাকগুলাক স্বপন দ্যাখায়। হামরাগুলা স্বপ্ন দ্যাখতে দ্যাখতে ক্লান্ত হয়া গ্যাছি। এবার হামরাগুলা দ্যাখি শুনি ভোট দিমো,’ তিনি বলেন।

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলার চর গোবর্ধান এলাকার কৃষি শ্রমিক মনোয়ারা বেওয়া (৫৮) জানান,’ হামার জমাজমি বাস্তভিটা সোগে তিস্তার প্যাটোত চলি গ্যাইছে। হামরাগুলা এ্যালা কামলা দিয়া সংসার চালাই। তিস্তাক বাঁচার গল্পগুলা বিশ বছর ধাকি শুনি আইসবার নাইকছি কিন্তু এ্যালাং কাইও কিছুই করিল না।’ ‘ভোট আইসছে। এ্যালা সবাইগুলা হামারগুলার কাছে আইসে আর ভোট চায়। সবাইগুলা কয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করি দিবে। মোর কাছে এ্যাইল্যা মিছা কথা বলি মনে হয়,’ তিনি বলেন।

রংপুরে কাউনিয়া উপজেলার চর মধুপুর এলাকার কৃষক শেহের আলী (৬৫) জানান, এখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তাদের কাছে ‘মুলা ঝুলা’ গল্পের মতোই মনে হচ্ছে। অন্তর্বতী সরকারের সময় সম্ভবনা বেশি ছিলো কিন্তু এ সরকারের সময় সেটা হলো না। আদৌ তিন্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে না। ‘রাজনৈতিক দলের প্রার্থীরা তিস্তাকে রাজনীতির ‘ট্রাম কার্ড’ হিসেবে ব্যবহার করে তিস্তাপাড়ের মানুষের সাথে ছলনা করছেন,’ তিনি বলেন।

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার চর পশ্চিম বজরা এলাকার কৃষক হারাধন চন্দ্র বর্মণ (৬৫) বলেন,’ হামার ত্রিশ বিঘা জমি তিন্তার প্যাটোত পড়ি আছে। হামরা এ্যালা খাবার জোটবারে পাই না। তিস্তা নদী খুঁড়লে হামার জমিগুলা জাগি উঠবে।’ ‘সবাই খালি প্রতিশ্রুতি দ্যায়। কাইও আর কাজ করি দ্যায় না। এ্যালা ভোট আইসছে হামারগুলা কাছে ভেছাট চাবার নাইকছে। সবাইগুলা কয় এবার নাতি তিস্তা নদীক বাঁচাই। মিছা কথা শুনতে শুনতে হামারগুলার কান ঝালাপালা হয়া গ্যাইছে। ভোট এবার দ্যাখি শুনি দিমো,’ তিনি বলেন।

 

নীলফামারীর ডিমলা উপজেলার চর খড়িবাড়ী এলাকার কৃষক আতিয়ার রহমান (৫৫) জানান, তিস্তা নদী রক্ষায় সকল আন্দোলনে তারা অংশগ্রহন করেছিলেন। আশা করেছিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু হবে কিন্তু তাদের আশা দুরাশায় পরিনত হয়েছে। তারা চরমভাবে হতাশ। ভোট আসলে তিস্তাপাড়ের মানুষের গুরুত্ব বেড়ে যায়। ‘হামরাগুলা ভাইববার নাইকছি যাই ক্ষমতায় গ্যাইলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ করির পাইবে তাকে হামরা ভোট দিমো। হামরাগুলা কিছুই চাই না। হামরা শুধু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখবার চাই’, তিনি বলেন।

 

লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের দলের স্পষ্ট অঙ্গীকার এবং আমার নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান বিষয়।’

 

লালমনিরহাট-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের মুখ্য সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেন, ‘তিস্তা নদী রক্ষার আন্দোলনে আমি রাজপথে ছিলাম। তিস্তার সঙ্গে আমার সম্পর্ক সবচেয়ে গভীর। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে—এটা দলের প্রতিশ্রুতি ও আমার ইশতেহার।’

 

রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের এনসিপি প্রার্থী আখতার হোসেন বলেন, ‘আমি তিস্তাপাড়ের সন্তান। তিস্তার দুঃখ-কষ্ট আমি হাড়ে হাড়ে জানি। ১১-দলীয় জোট সরকার গঠন হলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এটা আমার নির্বাচনী অঙ্গীকার।’

 

সব মিলিয়ে তিস্তাকে ঘিরে প্রতিশ্রুতির ছড়াছড়ি থাকলেও বাস্তবায়ন নিয়ে সংশয় কাটেনি তিস্তাপাড়ের মানুষের। তাদের প্রশ্ন একটাই—এই নির্বাচনেও কি তিস্তা থাকবে শুধু ভোটের স্লোগান হয়ে, নাকি সত্যিই শুরু হবে বহু প্রতীক্ষিত মহাপরিকল্পনার কাজ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park