1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ভোটের বড় নিয়ামক হতে পারে “জেন-জি”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,

২০১৪ থেকে ২০২৪ আওয়ামী লীগ সরকারের অধীনে টানা তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পর এবারের ভোটকে ঘিরে প্রত্যাশা ভিন্ন। বিশ্লেষকদের ভাষ্য, এ নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য না হয়, তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে। তবে তাদের ধারণা, তরুণ, নারী ও সংখ্যালঘু ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে ছিল নানা বিতর্ক। বিরোধী দলগুলোর অনুপস্থিতি বা আংশিক অংশগ্রহণে সেসব নির্বাচন পূর্ণ প্রতিযোগিতামূলক হয়ে ওঠেনি। ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ।

মাঠের জরিপে দেখা যাচ্ছে বলেন, এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। শহর থেকে গ্রাম, সব জায়গায় ভোটের আগ্রহ লক্ষ করা যাচ্ছে, যা গত তিন নির্বাচনে ছিল না। তাঁর মতে, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়ে এখন পর্যন্ত বড় প্রশ্ন ওঠেনি, ফলে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগও সীমিত।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৬ লাখ। এর মধ্যে ১৮ থেকে ৩৩ বছর বয়সী তরুণ ভোটার প্রায় ৪ কোটি ৩২ লাখ। এই বিপুলসংখ্যক তরুণের বড় অংশই এবার প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দেবেন। বিশ্লেষকদের ধারণা, গত কয়েকটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা তরুণ প্রজন্ম যাদের ‘জেন-জি’ বলা হয়-এবার ফল নির্ধারণে বড় নিয়ামক হতে পারে।

জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণ ভোটারদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বেড়েছে। তাঁদের ভোটচিন্তা প্রথাগত দলীয় আনুগত্যের বাইরে গিয়ে ব্যক্তি, ইস্যু ও জবাবদিহিতাকে গুরুত্ব দিতে পারে। সে ক্ষেত্রে প্রতীক নয়, প্রার্থীই হতে পারেন বিবেচনার কেন্দ্রবিন্দু।

ভোটের হার নিয়েও আছে আলোচনা। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৪২ শতাংশ। বিএনপিসহ ১৬টি দল সে নির্বাচন বর্জন করেছিল। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার হার দেখানো হয় ৮০ শতাংশ; তবে ওই নির্বাচন ‘রাতের ভোট’ হিসেবে সমালোচিত। ২০১৪ সালের নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে, ২০০৮ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ এবং ২০০১ সালে ছিল ৭৪ দশমিক ৭৩ শতাংশ যে দুই নির্বাচনে বড় দলগুলো অংশ নিয়েছিল।

 ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে ভোটের হার ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে থাকতে পারে, যা তুলনামূলকভাবে বাস্তবসম্মত। তাঁর মতে, উচ্চ ভোটার উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতার অন্যতম সূচক হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, ২০০৮ সালের নির্বাচনের মডেলে এবার নির্বাচন হবে না। বর্তমান প্রেক্ষাপটে সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি মনে করেন, তরুণদের পাশাপাশি নারী ও সংখ্যালঘু ভোটাররাও ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রবাসীদের প্রথমবারের মতো ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় নির্বাচনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

তবে শঙ্কার কথাও তুলে ধরছেন অনেকে। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলীম বলেন, আওয়ামী লীগের আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত থাকলেও দলটির একটি অংশ ভোট বর্জনের আহ্বান জানাচ্ছে। বিভিন্ন স্থানে গুজব ছড়ানোর চেষ্টার কথাও তিনি উল্লেখ করেন। তাঁর আশঙ্কা, এতে কিছু ভোটার কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হতে পারেন।

বিশ্লেষকদের অভিমত, ভোটের নিরাপত্তা, গণনার স্বচ্ছতা এবং ফল ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা এখন নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রধান দায়িত্ব। অন্যথায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থাহীনতা বাড়তে পারে।

সব মিলিয়ে, দীর্ঘ এক দশকের বেশি সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সম্ভাবনায় ভোটের মাঠে ফিরেছে আলোচনা ও প্রত্যাশা। সেই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ নেয়, তা অনেকটাই নির্ভর করছে তরুণ ভোটারদের অংশগ্রহণ ও আস্থার ওপর।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park