
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা মোহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য (নারী সংরক্ষিত) এ্যাডঃসফুরা বেগম রুমীকে আটক করে।এ্যাডঃ সফুরা বেগম রুমী আটক হবার কিছুক্ষনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়ে।
সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য,জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান,জেলা রেড ক্রিসেন্ট, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী,নেছারিয়া কামিল মাদ্রাসার সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
৫ আগষ্ট গনঅভ্যুত্থানে তার বাড়ী ভাংচুর হলে তাকে লালমনিরহাটে আর দেখা যায়নি,বিশ্বস্ত সুত্রে জানা যায় গত এক বছর যাবত তিনি মোহম্মদপুরে তার নিকট আত্মীয়র বাসায় অবস্থান করছিলেন, বুধবার রাত ১২টায় লালমনিরহাট জেলা ডিবি পুলিশ তাকে মোহম্মদপুরের ঐ বাড়ী থেকে আটক করে লালমনিরহাট ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
বৃহস্পতিবার(৯ই এপ্রিল)লালমনিরহাট জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সফুরা বেগম রুমীকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে পুলিশ।তার বিরুদ্ধে ০৫ টি মামলা দেখানো হয়েছে,রংপুর কোতয়ালি থানায় ০১টি,ঢাকার মোহম্মদপুর থানায় ০১টি,লালমনিরহাট সদর থানায় ০৩টি।বিকেলে আদালতে সোপর্দ করা হয় সফুরা বেগম রুমী কে।
আদালতে সফুরা বেগম রুমীর পক্ষে তার আইনজীবীরা জামিন প্রার্থনা করেন,আদালত তাকে একটি মামলায় জামিন দিয়ে জেল হাজতে প্রেরণ করে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ তাকে জেলা কারাগারে প্রেরন করে।সফুরা বেগম রুমী এসময় সাংবাদিক দের বলেন আমি আইনের শাসনের প্রতি আস্থাশীল রয়েছি।
Leave a Reply