
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে এক অসহায় গরীব ও দুস্থ্য ব্যক্তিকে আর্থিক সহযোগীতা করলেন ইউনিয়ন যুবদল নেতা। ঘরের টিনের ছাউনি ঔষধপত্র ও প্রয়োজনীয় খাবারসহ জিনিসপত্র প্রদান করা হয়েছে।
জানাগেছে,আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের মোখলেছুর রহমান (৮০) একজন অসহায় দুস্থ্য ও অসুস্থ্য হয়ে বেশ কিছুদিন থেকে বাড়ীতেই অসহায় জীবনযাপন করছিলেন। এ ব্যাপরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট হলে ঐ পোষ্টটি গোপিনাথপুর ইউনিয়ন যুবদল নেতা একরামুল হক সজলের নজরে পড়েন। তিনি সাথে সাথে কয়েকজন বন্ধুর সাথে আলোচনা করে ঐ ব্যক্তির খোঁজ খবর নেন। ঐ অসহায় ব্যাক্তির বাড়ীতে গিয়ে নগদ টাকা,ঔষধ,খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম তুহিন,বিএনপি নেতা কামরুজ্জামান মিলন,যুবদল নেতা মোঃ লিটন হোসেন,ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলামসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply