
ঝালকাঠি প্রতিনিধিঃ
দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে ঝালকাঠি সদর উপজেলার গাবখান বাজার সংলগ্ন এলাকায় আবাদী জমি দখলের অভিযোগ উঠেছে। পত্রিক এবং ক্রয়সূত্রে জমির প্রকৃত মালিক দাবিদার সাঈদা সুলতানা সাথী এ অভিযোগ করেন। তিনি ওই এলাকার মৃত মো. আবদুল আউয়ালের কন্যা। সে বর্তমানে ঢাকার বসুন্ধারা আবাসিক এলাকার বাসিন্দা। জমি রক্ষা ও নিরাপত্তার দাবি জানিয়ে সদর থানায় দেয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গাবখান মৌজা’র, জেএল নং-১৩৬, বি এস খতিয়ান নং-৭০,৫২৮,৫৪২,৭১৯,৭২৪,৭৩৪,৭৬৯,৭৭১,৭৭৭,৭৭৮, ৮২৬ ও ৮৪২দাগে প্রায় ৯০ শতক জমি মেহেদি হাসান (নাসির) বিগত ৩বছর পর্যন্ত বর্গা চুক্তিতে চাষাবাদ করেছে। চলতি বছর থেকে আগামী ৩বছরের বর্গা চুক্তিতে গবাদিপশুর খাদ্য হিসেবে উন্নত মানের ঘাসচাষ শুরু করে। গাবখান এলাকার মৃত আতাহার মৃধার পুত্র মো: রফিকুল্লাহ (রফিক মৃধা) ও মৃত পাশান মৃধার পুত্র মো. মোস্তফা মৃধাসহ আরো কয়েকজনে বর্গাদার নাসিরের কাছ থেকে জমি দখল নেয়ার জন্য নানা ধরনের প্রলোভন ও হুমকি দিয়ে আসছে। তারা পূর্ব হতে বিবিধ বিষয়ে বিরোধ সৃষ্টি করে জমি দখলের চেস্টা ও ক্ষতি করতে থাকে। রফিক ও মোস্তফা ভারাটে লোকজন নিয়ে বিভিন্ন সময়ে আমাদের ভিটাবাড়ি হতে নানা অস্থাবর সম্পদ বিনষ্ট ও চুরি করে আসছে। জমির বর্গাদার নাসির অফিসিয়াল প্রয়োজনে ঢাকায় গেলে রবিবার (১০মে) বিকাল ৩টায় ঘাস চাষের প্রায় ৬০শতক জমিতে বালু ফেলে দখলের উদ্যোগ নেয়| এলাকায় গেলে তারা আমাদের লাঞ্ছিত করার জন্য গ্রামের কিছু ছেলেদেরকে নিয়ে আমার ছোট চাচার নির্মানাধিন বাড়িতে রাতে পিকনিক করে। বর্তমানে আমি আমার গ্রামে নিজ জন্মভিটায় অনিরাপদ। বিবাদীরা যে কোন ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে এবং উক্ত স্থানে আইন শৃঙ্খলা ভঙ্গের গুরুতর আশঙ্কা রয়েছে। তারা একটা সংঘবদ্ধ চক্র আমার অন্যান্য জমি দখলের জন্য নানা ধরনের পায়তারা করে যাচ্ছে।
সাঈদা সুলতানা সাথী আরো বলেন, স্থানীয়ভাবে তারা সেচ্ছাসেবকদলের পরিচয় দিয়ে আমাদের সাথে দলীয় প্রভাবদেখিয়ে ˆপত্রিক ও ক্রয়সূত্রে জামির মালিকানা থেকে অবৈধভাবে উচ্ছেদ করতে বেপরোয়া হয়ে পড়েছে। জমিতে বালু ফেলে আবাদী জমি নষ্ট করেছে। এমনকি সেখানে তারা মজিবর রহমান মুন্সি, আজিবর রহমান মুন্সি ও হাসান মো. ইবান সিকদারের নামে সাইনবোর্ড ঝুলিয়ে ৫৭শতাংশ জমির মালিকানা দাবি করছে। যা আদৌ ভিত্তিহীন ও উদ্যেশ্যমূলক।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply