
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছীতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চ্যুয়ালি ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। পরে উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের দেখানো হয়।
ভিডিও প্রদর্শনের পর অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন চৌধুরী, বদলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম এবং বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. ফেরদৌস হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভূমিসেবাকে আরও জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে সরকার কাজ করছে। অনলাইনভিত্তিক ভূমি সেবা সম্প্রসারণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply