
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
সোমবার (২০জুলাই ২০২৬) বিকেলে বগুড়ার কাহালুর ঐতিহাসিক পাঁচপীর মাজারের ভান্ডারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া ৪ কাহালু ও নন্দীগ্রামের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন
।
এর আগে পাঁচপীর মাজার দাখিল মাদ্রাসার পক্ষ থেকে এমপি মোশাররফ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি করেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুক্তার হোসেন খান, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভুঁইয়া, দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উজ্জ্বল , পাঁচপীর মাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান, মাদ্রাসার সুপার আবু বক্কর সিদ্দিক, সাবেক ছাত্রনেতা আব্দুল বাসেদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অত্র মাদ্রাসার শিক্ষক।শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ। মাননীয় সংসদ সদস্য তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন পাঁচপীর মাজার ও মাদ্রাসার উন্নয়নের সর্বাত্মক সহযোগিতার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করিব।
Leave a Reply