1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত

 

মোঃ রবিউল ইসলাম মিনাল,  রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে এক বৈধ ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রাণনাশের হুমকি ও প্রতিদিন ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তবে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেওয়ার পরও অজানা কারণে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের এই রহস্যজনক নিষ্ক্রিয়তায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও মামলার সাক্ষীরা।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামনগর গ্রামের আবুল কালামের পুত্র মোঃ কামরুজ্জামান (৩০) বিগত ১০ বছর যাবৎ ট্রাক্টর ও স্কেভেটর ভাড়া প্রদানের ব্যবসা করে আসছেন। সম্প্রতি গোদাগাড়ী থানার জলাহার গ্রামে ৫নং সাক্ষী মোঃ শাহীনের নিকট একটি স্কেভেটর ভাড়া দেন তিনি। এরপর থেকেই আতাহার মোড় এলাকার মোজাম্মেলের পুত্র মোঃ মুরসালিন মুসা (২৭) ও তার সহযোগীরা ওই ব্যবসায়ীকে কাজ করতে হলে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে বলে হুমকি দিয়ে আসছিল।

মামলার আরজি সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই ২০২৬ তারিখ রাত ১২.২৪ মিনিটে আসামী মুরসালিন মুসা তার ব্যক্তিগত মোবাইল ফোন (০১৮৪৫-৩৮৫৭৯২) থেকে বাদী কামরুজ্জামানের মোবাইলে কল করে প্রতিদিন ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই রাতেই আনুমানিক ৩.৩০ ঘটিকায় আসামী মুসা আরও ৫/৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জলাহার গ্রামে চলমান খনন কাজের স্থানে চড়াও হয় এবং কাজ বন্ধ করে দেয়।

 

খবর পেয়ে স্কেভেটর চালক তৌহিদের ফোন পেয়ে ব্যবসায়ী কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছালে আসামীরা তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন ও মামলার সাক্ষীরা এগিয়ে এলে আসামীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভুক্তভোগী গোদাগাড়ী থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়।

এ ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে বিজ্ঞ গোদাগাড়ী থানা আমলী আদালত, রাজশাহীতে দণ্ডবিধি আইনের ৩৮৫/৫০৬ (২) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং- সি/২০২৬ (গোদাগাড়ী), সিরিজ- Q)।

ভুক্তভোগী ব্যবসায়ী কামরুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার কাছে চাঁদা দাবির অডিও রেকর্ড সংরক্ষিত আছে। আদালতের দ্বারস্থও হয়েছি। কিন্তু মামলা হওয়ার পরও প্রশাসন কোনো এক অজানা কারণে আসামীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পারছে না। আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়। মামলা দায়েরের পরেও প্রশাসনের এমন ঢিলেঢালা ও রহস্যজনক ভূমিকা স্থানীয় আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

 

এ বিষয়ে জানতে চাইলে বাদীর আইনজীবী এডভোকেট মোঃ আহসান হাবিব (জজ কোর্ট, রাজশাহী) জানান, চাঁদা দাবি ও প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি একটি গুরুতর অপরাধ। বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমরা আশা করি মহামান্য আদালত ও সংশ্লিষ্ট প্রশাসন বাদীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আসামীদের আইনের আওতায় আনতে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।

 

প্রশাসনের এই অজানা ব্যর্থতা বা নিষ্ক্রিয়তার পেছনে কোনো মহলের রাজনৈতিক বা নেপথ্য চাপ রয়েছে কি না তা নিয়ে এলাকায় এখন নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। দ্রুত আইনি পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park