
রাণীনগর উপজেলা প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে মাদক সেবনের দায়ে মোঃ ইউনুস শেখ নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায় যে, উপজেলার মধ্য রাজাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ ইউনুস শেখ পিতা- মো: জলিল শেখ গ্রাম- মধ্য রাজাপুর কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
একই সঙ্গে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply