1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

জয়পুরহাটে স্ত্রীকে দিয়ে সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করালেন আ.লীগ নেতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৬১ বার পঠিত

 

মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে স্ত্রীকে দিয়ে সাংবাদিক আবু রায়হান ও ছাত্রদলের ৬ নেতাকর্মীর নামে থানায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা করালেন আওয়ামী লীগ নেতা।

 

গত ৬ এপ্রিল (রবিবার) আক্কেলপুর থানায় মামলাটি করেছেন আওয়ামীলীগ নেতা এ্যাড. সাক্কু চৌধুরীর স্ত্রী তানজিলা বিনতে রহমান।

জয়পুরহাট জজ কোর্টের এ্যাডভোকেট ও আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাক্কু চৌধুরীর পক্ষে নিউজ না করায় তার স্ত্রীকে দিয়ে তিনি এ মিথ্যা মামলা করিয়েছেন অভিযোগ ভুক্তভোগী সাংবাদিকের। এদিকে কোন তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা ও উপজেলার সাংবাদিকরা।

 

মামলার অন্য আসামীরা হলেন, আক্কেলপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব নাসিফ নেওয়াজ রমিম, ছাত্রদল নেতা অপূর্ব চৌধুরী, মো. আশ্বিন, সুইট, আলিম ও ব্যবসায়ী মাসুদ।

 

জয়পুরহাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু রায়হান বলেন, ২০২৪ সালের জুন মাসে সাক্কু চৌধুরী তার পক্ষে মিথ্যা নিউজ করার কথা বললে আমি তাতে অস্বীকৃতি জানাই। এরই জেড় ধরে সে আমার ক্ষতি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে আ. লীগ নেতা এ্যাড. সাক্কু চৌধুরীর ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে আমার মেসেঞ্জারে ভয়েজ রেকর্ডের মাধ্যমে বলেন, ‘আমি জানি যেদিন আমার রিপোর্টটি করোনি বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় ছিল। আমি আওয়ামী লীগের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা। এখনো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, সংসদ ভেঙ্গে যায়নি। অবৈধ সরকার ইউনুস পাকিস্তানসহ কিছু রাষ্ট্রের মদদে অবৈধ ভাবে আগলিয়ে রেখেছে সবকিছু। অবৈধ অবৈধই। চলে যেতে হবে একদিন, ফিরে আসবে হাসিনা। বসবে আবার সংসদ।’ এছাড়া তিনি বিভিন্ন ধরনের হুমকি দেন। এ ঘটনায় আমি ৬ মার্চ জয়পুরহাট থানায় একটি জিডি করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ঈদের ছুটির পর ৬ এপ্রিল তার স্ত্রী তানজিলা বিনতে রহমানকে দিয়ে আমাকে ১নং আসামীসহ ৭জনকে আসামী করে ৪৪৮/ ৩২৩/ ৩৮০/ ৩৮৫/ ৩৮৯/ ৪২৭/ ৫০১/৫০৬ ধারায় মামলা দায়ের করেন। যা সম্পুর্ণ মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত।

 

আক্কেলপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব নাসিফ নেওয়াজ রমিম জানান, সাংবাদিক রায়হান ব্যতিত যাদের আসামী করা হয়েছে তারা ছাত্রদল নেতাকর্মী। আজকে এই নতুন বাংলাদেশে ভাবতে অবাক লাগছে এখনও মিথ্যা ও হয়রানিমুলক ওই ফ্যাসিস্ট সরকারের দোসর সাক্কু চৌধুরী তার স্ত্রীকে দিয়ে এই মামলাটি করিয়েছেন। যা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই আওয়ামী দোসর এই কাজ করেছেন।

 

আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর রহমান হামিদ বলেন, ২৪ ঘন্টার মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তদন্ত ছাড়াই একজন সাংবাদিকের বিরুদ্ধে অনৈতিকভাবে মামলা রেকর্ড করেছেন ওসি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, সাংবাদিকের নামে মিথ্যা মামলায় দেওয়ায় ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাবে সাংবাদিকরা।

 

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক বলেন, ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাংবাদিককে উদ্দেশ্য করে দেশবিরোধী কথা বলায় সাক্কু চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক। সেই সাথে আক্কেলপুর থানার ওসি বিষয়টি তদন্ত না করে কেন এই মামলা রেডর্ড করলেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

এ ব্যাপারে বাদির সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিফ করেননি। তবে তার স্বামী এ্যাড. সাক্কু চৌধুরী মুঠোফোনে বলেন, ১ নং ও ২নং আসামী চাঁদা চাওয়া মানহানিসহ বিভিন্ন অপরাধের মামলা দায়ের করা হয়েছে। সত্যতা উৎঘাটন করার চেষ্টা করেন।

 

মুঠোফোনে মামলার বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন হোয়াটসঅ্যাপে ফোন দেন। পরে হোয়াটসঅ্যাপে ফোন দিলে তিনি বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা না পেলে মামলার ফাইনাল রিপোর্ট বা আসামীদের বাদ দেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park