1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃ ওয়াজ কুরনী, দিনাজপুর হিলি প্রতিনিধি:

দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরে হিলি স্থলবন্দর, কাস্টমস, ইমিগ্রেশন চেকপোস্ট জিরো পয়েন্ট এবং ভারতীয় হিলি ইমিগ্রেশন ও কাস্টমস পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

পরে তিনি হিলি স্থলবন্দর ব্যবসায়ী, কাস্টমস কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে বৈঠক করেন।

দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারতীয় সরকারী হাইকমিশনার মনোজ কুমার দুপুর ১২ টায় রাজশাহী থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে আসেন।

এসময় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন, কাস্টমস, হিলি পোর্ট লিংক লিমিটেড ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ভারতীয় সহকারী হাইকমিশনার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বাংলাদেশে অবস্থানরত কাস্টমস পুলিশ ও বিজিবি সদস্যদের কাছে তাদের বিভিন্ন সমস্যার বিষয় কথা শোনেন। ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার হিলি স্থলবন্দর চেকপোস্ট গেটের শূন্যরেখায় গিয়ে বিজিবি এবং বিএসএফের কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে স্থলবন্দরের চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে ভারতের হিলি ইমিগ্রেশন, কাস্টমসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে প্রায় ঘন্টাব্যাপি আলোচনা করেন। ভারতীয় সীমান্তের বিএসএফ সদস্যদের সঙ্গে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি পুনরায় বাংলাদেশে হিলি স্থলবন্দরে ফিরে আসেন।

পরে তিনি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড ও হিলি কাস্টমস বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনে শেষে সম্মেলন কক্ষে কাস্টমস কর্মকর্তা, বন্দরের ব্যবসায়ীদের আলোচনা করেন। বৈঠকে দুই দেশের আমদানি-রফতানি কাজে সুবিধা অসুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ছে। এছাড়া ভিসা জটিলতা নিয়ে আলোচনা করা হয়েছে।

আলোচনাকালে তিনি বলেছেন, এই হিলি স্থলবন্দর দিয়ে কীভাবে আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করা যায় সে বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেছেন, রাস্তা সংস্কার, যাত্রী পারাপার বাড়ানো এবং ব্যবসায়ীসহ ভারত গমনে ভিসা জটিলতা দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমার এই সফর ভূমিকা রাখবে। হিলি স্থলবন্দরে বিদ্যমান যেসব সুযোগ-সুবিধা রয়েছে, এগুলোর উন্নয়ন ঘটিয়ে দুই দেশই যেন উপকৃত হয় সেই পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, হিলি স্থলবন্দরে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

ভিসা জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হিলি কাস্টমসের সহকারী কমিশনার মোঃ নাজমুল হাসান, রাজস্ব কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম, বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা, হিলি ইমিগ্রেশন ওসি মোঃ আরিফুল ইসলাম, ব্যবসায়ী কামাল হোসেন রাজ, জুয়েল হোসেন, নুর ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী সাঃ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ সহ অনেকে।

আলোচনা সভা শেষে তিনি ডাকবাংলো গিয়ে দুপুরের খাবার শেষে বিকেল তিনটায় হিলি আমদানি রফতানি কারক গ্রুপ কার্যালয়ে বন্দরের ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সবশেষে তিনি আবারও রাজশাহীর উদ্দেশ্য রওনা দেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park