1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

কুড়িগ্রামে ৩০ একর জমিতে হচ্ছে ডিসি পার্ক, দ্রুত বাস্তবায়ন চায় জেলাবাসী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। ১৬ টি নদ-নদী বেষ্টিত জেলায় প্রায় চার শতাধিক চরাঞ্চল।শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী জীবন মান উন্নয়নে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।কুড়িগ্রাম টেক্সটাইল্স মিলের নবায়ন, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ নারীদের আত্মকর্ম সংস্থান তৈরিতে প্রত্যন্ত অঞ্চলে নারীদের প্রশিক্ষণ,বিদেশে লোক পাঠানোসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন।এরই ধারাবাহিকতায় বিনোদন শূন্য এ জেলায় ধরলা নদীর অববাহিকায় কুড়িগ্রাম ডিসি পার্ক গড়ার উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রশাসকের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষসহ বিনোদন প্রেমীরা।

 

কুড়িগ্রাম জেলাটিতে প্রায় ২৪ লক্ষ মানুষের বসবাস।বিনোদন প্রেমী মানুষের দীর্ঘ দিনের আশা নদীর পাড়ের একটি বিনোদনের জন্য একটি পার্ক গড়ে উঠুক।অলস সময়ে ইট পাথরের শহর ছেড়ে প্রকৃতি ও নদীর টানে ছুটে আসা মানুষের জন্য ডিসি পার্ক হলে এটি শুধু মানুষের মনোরঞ্জনের খোরাক হবেনা এটি হলে জেলার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।এছাড়া পাশেই গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল।ফলে জেলা ও জেলার বাইরে থেকে ছুটে আসা মানুষের ক্লান্তিতে স্বস্তি যোগাবে এই পার্কটি।স্থানীয়দের দাবী প্রস্তাব আর প্রস্তাবনার মধ্যে পার্কের কাজটি যেন ব্যহত না হয়,অতি দ্রুত ডিসি পার্কের কার্যক্রম শুরু হোক।

ব্রীজ পাড়ে ঘুরতে আশা শিক্ষার্থী মোঃ আসিফ হাসান বলেন,কুড়িগ্রামে ডিসি পার্ক হলে জেলাকে বাইরের রোল মডেল হিসেবে এই জেলা রিপ্রেজেন্ট হবে।দর্শনার্থীদের সমাগমে পূণর্তা আসবে।অর্থনৈতিক ও সামাজিক ভাবে জেলার মানুষের উন্নয়ন হবে বলে জানান তিনি।

ধরলা ব্রিজ পাড়ের বাসিন্দা মোঃ আবু সাইদ বলেন,কুড়িগ্রাম ডিসি পার্ক হওয়ার খবর শুনেছি। এটি হলে আশপাশের অনেক মানুষের ব্যবসা বানিজ্য ও নতুন কর্মসংস্থান তৈরি হবে।কুড়িগ্রাম ডিসি পার্ক হলে এখানকার মানুষজনের জীবন জীবিকার উন্নয়ন হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ নাহিদ ইসলাম বলেন, কুড়িগ্রাম ডিসি পার্কটি বাস্তবায়ন হলে জেলার মানুষের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ হবে।এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ।নামকরনের ক্ষেত্রে আমাদের কোন আপত্তি নেই।যে নামেই হোক না কেন নাম কোন বিষয় না। কুড়িগ্রামের উন্নয়ন হোক এটাই চাই।

নাগরিক কমিটি কুড়িগ্রাম জেলার সংগঠক মোঃ মুকুল মিয়া বলেন,কুড়িগ্রামের মানুষের বিনোদনের জন্য কোন জায়গা নেই।ধরলা ব্রীজের পূর্ব পাড়ে সরকারের প্রায় ৩০ একর জমি পড়ে আছে। সেখানে কুড়িগ্রাম ডিসি পার্ক হলে জেলাবাসী বিনোদনের একটা জায়গা পাবে।আমরা জেলা সমন্বয় মিটিং এ কুড়িগ্রাম ডিসি পার্ক নামকরন করার মতামত দিয়েছি।

জামায়াতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন,কুড়িগ্রাম ডিসি পার্ক বা ডিসি পার্ক কুড়িগ্রাম, যে নামেই হোক আমাদের কোন আপত্তি নেই। জেলা সমন্বয় মিটিং এ সকলের মতামত নিয়ে কুড়িগ্রাম ডিসি পার্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এটি দ্রুত বাস্তবায়ন হোক বলে জানান তিনি।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, প্রস্তাবিত ডিসি পার্ক নিয়ে জেলা প্রশাসন আয়োজিত সমন্বয় মিটিং এ গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানকারি দল বিএনপি,জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,জাতীয় নাগরিক পার্টি ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় কুড়িগ্রামে চিত্ত বিনোদনের জন্য একটি পার্কের প্রয়োজন।এ লক্ষ্যে ধরলা সেতুর পাশের মাধবরাম এলাকায় কুড়িগ্রাম ডিসি পার্ক গড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম জেলা ও জেলার বাইরে থেকে আসা মানুষজন বিনোদনের সুযোগ পাবে।নামকরনের বিষয়ের জেলা প্রশাসকের ব্যাক্তিগত কোন মতামত ছিল না। উপস্থিত সকল প্রতিনিধিদের মতামতে কুড়িগ্রাম ডিসি পার্ক নামকরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

 

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, কুড়িগ্রামে চিত্ত বিনোদনের তেমন কোন জায়গা না থাকায় ধরলা ব্রীজের পূর্ব প্রান্তে মাধবরাম এলাকায় জেলার সকল রাজনৈতিক ও সুশীল সমাজের মতামতের ভিত্তিতে কুড়িগ্রাম ডিসি পার্ক গড়া উদ্যোগ গ্রহন করা হয়েছে। এটি হলে সরকারের পড়ে থাকা ৩০ একর পরিত্যক্ত জমির সদ্ব্যবহার হবে পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আমার উদ্দেশ্য হলো বিনোদন শুন্য জেলাটিতে একটি পার্ক হোক।এ ক্ষেত্রে সমন্বয় মিটিংয়ে জেলার সকল নেতৃবৃন্দের মতামত নিয়ে কুড়িগ্রাম ডিসি পার্ক করার প্রস্তাব গ্রহন করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park