1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁয় সাইলেজের চাহিদা বাড়ছে

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে দিন দিন সাইলেজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অনেকেই বাণিজ্যক ভাবে সাইলেজ উৎপাদন করে লাভবান হচ্ছেন। এই সাইলেজ উৎপাদন করে খামারীরা নিজেদের চাহিদা পূরণের পর আশেপাশের ডেইরি খামারীদের মাঝেও সরবরাহ করছে। ফলে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ পশুখাদ্য হিসেবে সাইলেজ খামারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। খামারীরা সাইলেজ তৈরি ও গাভীকে খাওয়ানোর বিষয়ে উদ্বুদ্ধ হচ্ছেন যা অদূর ভবিষ্যতে উপজেলা প্রাণিসম্পদকে আরো সমৃদ্ধ করবে বলে মনে করছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার।

 

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে মূলত: সাইলেজ হলো বায়ুশূন্য অবস্থায় প্রক্রিয়াজাতকৃত সবুজ ঘাস সংরক্ষণ পদ্ধতি। ঘাসের সাইলেজে শতকরা ৮৫ ভাগ পুষ্টি পাওয়া যায়। ঘাসের সমস্ত অংশই সংরক্ষণ করা যায়। বর্ষা মৌসুমে কাঁচা ঘাস সংরক্ষণ করা কঠিন কিন্তু সাইলেজ হিসেবে সহজেই সংরক্ষণ করা সম্ভব। সাইলেজ অত্যন্ত সুস্বাদু ও ল্যাকটিক এসিড খাদ্য। তাই আপদকালীন সময়ে গবাদি পশুর অধিকপুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে চাইলে সাইলেজের কোন বিকল্প নেই। এছাড়া বাণিজ্যিক ভাবে সাইলেজ উৎপাদন করে অধিক লাভবান হওয়া সম্ভব। এই সাইলেজের প্রতি খামারীদের আগ্রহী করতে সরকারের পক্ষ থেকে নানা প্রকল্প ও উদ্েযাগ গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে “প্রাণিসম্পদ ও প্রাণি পুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প” এর আওতায় ৮ টি ইউনিয়নের ১৬ জন সুফলভোগী খামারীকে সাইলেজ প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি প্রশিক্ষণ ও প্রদর্শনী প্রদান করা হয়েছে। এছাড়া “প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর ম্যাচিং গ্রান্টের আওতায় পশু খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অধীনে বাণিজ্যিক ভিত্তিতে সাইলেজ উৎপাদনের নিমিত্তে উপজেলার মালশন গ্রামের খামারী আব্দুল মান্নান “মোল্লা কমিউনিটি বেজড সাইলেজ প্রডাকশন” প্রতিষ্ঠা করেছেন। মান্নান তার প্রক্রিয়াজাতকৃত সাইলেজ দিয়ে নিজের ৩০টি গাভীর চাহিদা মেটানোর পাশাপাশি বাজারজাত করছেন।

 

খামারী আব্দুল মান্নান জানান সাইলেজ অত্যন্ত লাভজনক একটি পশুখাদ্য। প্রথমে বিদেশী নেপিয়ারসহ অন্যান্য ঘাস মেশিনের মাধ্যমে কেটে নেয়া হয়। এরপর সেই ঘাসগুলোতে তরল গুরের (মোলাসেস) স্প্রে করা হয়। পরে ঘাসের স্তুপ থেকে বাতাস বের করে দিয়ে ভালো ভাবে প্রায় এক মাস ঢেকে রাখা হয়। এর মধ্যে ওই ঘাসগুলো সাইলেজে পরিণত হলে সেগুলো বস্তায় ভরে রাখা হয়। পরে বর্ষা মৌসুমে ও অন্যান্য আপদকালীন সময়ে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সাইলেজ গবাদী পশুকে সরবরাহ করা হয়। এতে করে গাভী পালনে খাদ্য খরচ কম হচ্ছে ও অধিক দুধ উৎপাদন হচ্ছে। কৃত্রিম প্রজননে ভালো সফলতাও পাওয়া যাচ্ছে। অপরদিকে সুস্থ সবল বাছুরের জন্ম হচ্ছে। সঠিক বয়সে যৌন পরিপক্বতা আসছে। পাশাপাশি দানাদার খাদ্যের প্রয়োজনীয়তাও কম হচ্ছে বিধায় উৎপাদন ব্যয় কম হচ্ছে। এছাড়া রোগ-ব্যাধি কম হওয়ার কারণে চিকিৎসা খরচ খুবই কম হচ্ছে। এককথায় বহুগুন সমৃদ্ধ সাইলেজ হচ্ছে খামারীদের জন্য আশীর্বাদ। বাণিজ্যিক ভাবে তিনি সাইলেজ উৎপাদন করে অনেক লাভবান হচ্ছেন।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার জানান প্রাণিসম্পদে সাইলেজ হলো একটি আধুনিক ও উন্নত প্রযুক্তি যার মাধ্যমে স্বল্প খরচে গাভীর প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব। খামারীদের ক্ষেত্রে গাভী পালনে অথবা গরু হৃষ্টপুষ্ট করণের ক্ষেত্রে বড় একটি ব্যয়ের খাত হচ্ছে খাদ্য ক্রয়। বর্তমানে দানাদার খাদ্যের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় খামারীরা গাভী পালনে অথবা গরু হৃষ্টপুষ্ট করনে আশানুরূপ লাভ পাচ্ছে না। কিন্তু এই সাইলেজ প্রযুক্তি ব্যবহার করে খাবারের ব্যয় অনেকাংশে কমানো সম্ভব যার ফলে খামারীরা গাভী পালন অথবা গরু হৃষ্টপুষ্টকরণ করে আশানুরূপ মুনাফা অর্জন করতে পারে। সুতরাং সাইলেজ প্রযুক্তি খামারীদের জন্য একটি লাভজনক প্রযুক্তি। তাই সাইলেজ উৎপাদনে আগ্রহী অন্যান্য খামারীদের প্রতি প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে সব সময় সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। প্রাণিসম্পদ দপ্তর দেশের ছোট থেকে বড় সব ধরণের খামারীদের পশুখাদ্য সংকট থেকে মুক্ত করে গবাদী পশু লালন-পালনে লাভবান করতে এই আধুনিক প্রযুক্তি সম্পন্ন সাইলেজ পদ্ধতি বিস্তার করতে বদ্ধ পরিকর।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park