1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ভোলায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষকের কম্বাইন হারভেস্টার মেশিন। 

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ভোলা প্রতিনিধি:

ভোলা দৌলতখান উপজেলার চরপাতা ৭ নং ওয়ার্ডে কৃষক আওলাদ হোসেনর কৃষিপণ্য কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিনে গভীর রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের কাজীর হাট মাছ ঘাটে পূর্বপাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আওলাত হোসেনের স্ত্রী নুরনাহার বেগম বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

ভুক্তভোগী আওলাদ হোসেন জানান, তিনি একজন কৃষক মানুষ। কয়েক বছর আগে সরকারি প্রণোদনায় ৩৩ লক্ষ টাকায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন টি কিনে ধান কাটাসহ কৃষিকাজে ব্যবহার করে আসছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্বের শত্রুতার জেরে দুর্বৃত্তরা মাছ ঘাটের পাশে চরের মধ্যে রাখা মেশিনটিতে আগুন ধরিয়ে পুড়ে ফেলে।

 

কৃষক আওলাদ হোসেন দাবি করেন, কিছুদিন আগে তার এই কম্বাইন হারভেস্টার মেশিন থেকে বিভিন্ন যন্ত্রাংশ ও মটর চুরি করে নিয়ে যাওয়ার সময় মোঃ সামসু মাঝি কে হাতেনাতে ধরে ফেলে । এই নিয়ে গ্রাম্যভাবে সালিশের মাধ্যমে ৫১ হাজার টাকা জরিমানা করা হয় সামসু মাঝি থেকে। সেই থেকেই আওলাদ হোসেনকে তারা বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল এমনকি তার মেশিন পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছিল।

 

তার জের ধরেই প্রতিবেশী মোঃ সামসু মাঝি এবং তার ঘনিষ্ঠ মোঃ কামাল ব্যাপারী গং, মোঃ দুলাল মাঝিরা বিভিন্ন সময় আওলাদ হোসেন কে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা চালাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় চড়ে মেশিন রেখে বাসায় চলে যায় কৃষক আওলাদ হোসেন, নদীতে অভিযান থাকায় সন্ধ্যার মধ্যেই লোকালয় শূন্য হয়ে যায় মাছ ঘাট। এই সুযোগে সামসু মাঝি তার ছেলেরা ও ঘনিষ্ঠ লোক নিয়ে কৃষক আওলাদ হোসেনের কম্বাইন হারভেস্টার মেশিনটি পুড়ে ফেলে। সকালে স্থানীয়রা মেশিনটি পড়ানো দেখে আওলাদ হোসেনকে অবগত করলে তিনি এসে দেখেন তার স্বপ্নের মেশিনটি পুড়ে ছাই হয়ে গেছে। কৃষক আওলাদের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

 

স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরার অভিযান থাকায় মাছ ঘাটে সন্ধ্যার পরে কেউ থাকেনা। এই সুযোগে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা কৃষক আওলাদ হোসেনের মেশিনটি পড়ে ফেলে। আমরা সকালে এসে মেশিনটি পোড়া দেখে তাকে অবগত করি, কে বা কাহারা এই কাজ করছে আমরা জানি না। তবে যেই করুক না কেন দ্রুত তাদের কে আইনের আওতায় এনে বিচার করা হোক। আর যেন কোনো কৃষকের স্বপ্ন না পুড়ে।

 

চরপাতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান: মানুষের সাথে মানুষের দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু মেশিনের সাথে কারো শত্রুতা থাকতে পারে না। এভাবে একজন কৃষকের ক্ষতি করা উচিত হয়নি।

 

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বিষয় টি দুঃখজনক আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park