1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

কবিগুরুর ১৬৪তম জন্মদিনে নওগাঁর পতিসর কাচারী বাড়িতে চলছে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের শেষ প্রস্তুতি

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

আগামী ২৫বৈশাখ (৮মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবির কাচারী বাড়িতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কাচারী বাড়ির চারপাশে বর্তমানে সাজ সাজ রব বিরাজ করছে। কবিগুরুর জন্ম দিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো কাচারীবাড়ি পতিসরে তিনদিনের বিস্তর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রস্তুতি সভার মাধ্যমে আগত অতিথিবৃন্দের নামও চ’ড়ান্ত করেছে জেলা প্রশাসন।

 

রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দুই কবির জন্মবার্ষিকী উদযাপনের কর্ম পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সদর, রাণীনগর ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তি, সংস্কৃতিকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পতিসর বরীন্দ্র স্মৃতি জাদুঘরের সহকারি কাস্টোডিয়ান ইশতিয়াক আহমেদ জানান, কবীর জন্মদিন উপলক্ষে পতিসরে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেবেন্দ্র মঞ্চ রং করা, প্যান্ডেল স্থাপন, তোরণসহ অন্যান্য কাজগুলো শেষের পথে। এছাড়া পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানও অব্যাহত রাখা হয়েছে। আগামী ৭মের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি জানান।

 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান কবিগুরুর জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এবার কেন্দ্রীয় ভাবে কোন অনুষ্ঠান হচ্ছে না কাচারীবাড়ি পতিসরে। তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় ভাবে তিন দিনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রথমে দিনে বরীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এছাড়া দেবেন্দ্র মঞ্চে জেলার বিভিন্ন এলাকার লোকজ সংস্কৃতি ও স্থানীয় বরীন্দ্র গবেষকদের অংশগ্রহণে একটি মেলা অনুষ্ঠিত হবে। মেলা শেষে জেলা, রাণীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীদের পরিবেশনায় থাকবে বরীন্দ্র সংগীত। তিনদিনের অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা যেন তাদের পেশাগত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারেন সেই জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া দ্বিতীয় ও তৃতীয় দিন জেলার বিভিন্ন স্থানের ও স্থানীয় বরীন্দ্র গবেষক ও বরীন্দ্র ভক্তদের মধ্য থেকে কারা রবীন্দ্র আলোচক হিসেবে আলোচনা করবেন সেই নামের তালিকা তৈরি করবেন উপ-কমিটির সদস্যরা। প্রতি বছরই বরীন্দ্র জন্ম দিনে পতিসরে বসে গ্রামীণ মেলা। তারই ধারাবাহিকতায় এবারো স্থানীয় একটি কলেজ মাঠে ঐতিহ্য হিসেবে তিনদিন স্থানীয়দের সহযোগিতায় উপজেলা প্রশাসন বরীন্দ্র মেলার আয়োজন করবে। যেখানে মাছের মেলা, জামাই মেলাসহ অন্যান্য গ্রামীন লোকজ সংস্কৃতির পসরা থাকবে। মেলায় শিশুদের জন্য থাকবে আকর্ষনীয় বিভিন্ন আয়োজন। থাকবে সাকার্স, ক’পের মধ্যে মোটরসাইকেল খেলা, নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন।

আমরা স্থানীয়দের সহযোগিতা নিয়ে রবীন্দ্র মেলা, বরীন্দ্র সংস্কৃতি চর্চা, বরীন্দ্র সংগীত, বরীন্দ্র কবিতা, বরীন্দ্র গবেষণা সবগুলো বিষয়কে নিয়ে একটি বার্তা এই অঞ্চলের মানুষদের কাছে পৌছে দিতে চাই। গৃহিত অনুষ্ঠান সূচি প্রচার করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানগুলো সুচারু ভাবে সম্পন্ন করতে গঠিত উপ-কমিটিসহ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাসহ সকলের প্রতি আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park