1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

জেলা প্রশাসকের ঝটিকা তৎপরতায় সরকারি সেবা সম্পর্কে সচেতন হচ্ছে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

গত বছর ৫আগস্টের পর নওগাঁ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ আব্দুল আউয়াল। ডিসি হিসেবে যোগদানের পর থেকেই হয়রানী ও বিড়ম্বনা মুক্ত সেবা প্রাপ্তির লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনকে নতুন ভাবে বিনির্মাণ করার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করেন জেলা প্রশাসক। তিনি জেলা প্রশাসনের প্রতিটি দপ্তর বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও ভ’মি অফিসগুলোকে সাধারণ মানুষদের জন্য নিরাপদ, হয়রানী ও ভোগান্তি মুক্ত করার কাজ শুরু করেন।

সরকারি নিত্য কর্ম পরিকল্পনার বাহিরে হঠাৎ করে বিভিন্ন ইউনিয়ন ভ’মি অফিস পরিদর্শন করে সেবা নিতে আসা সাধারণ মানুষদের সমস্যার কথা শোনা ও সেই সমস্যার তাৎক্ষণিক সমাধান করে দেয়া এবং ভ’মি সেবা সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সচেতন করার চেস্টা করে আসছেন জেলা প্রশাসক। এমন কর্মকান্ডে ইউনিয়ন ভ’মি অফিসগুলোর সেবা প্রদানের দৃশ্যপট কিছুটা হলেও বদলে যাচ্ছে। ডিসির এমন কার্যক্রম জেলাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। একজন ডিসির এমন কর্ম তৎপরতা জেলার বিভিন্ন সরকারি অফিসকে হয়রানী মুক্ত, দূর্নীতি মুক্ত, ভোগান্তিহীন, দুর্ভোগহীন ও নিরাপদ করতে এবং সাধারণ মানুষদের মাঝে সরকারি সেবা প্রাপ্তি সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে মাইলফলক হিসেবে কাজ করছে বলে মনে করছেন নওগাঁবাসী।

 

ঘুষ আর বিড়ম্বনার আখড়া এমন রেওয়াজ ও দুর্নাম থেকে জেলার ভ’মি অফিসগুলোকে মুক্ত করতে এবং ১১টি উপজেলার ইউনিয়ন ভ’মি অফিসগুলোর কাজে স্বচ্ছতা ফিরে আনতে, হয়রানী মুক্ত সেবা প্রদান ও কাজের গতিশীলতা ফেরাতে সরকারের নির্দেশনা মোতাবেক ব্যাপক রদবদল করেন। বছরের শুরুতেই এক অফিস আদেশের মাধ্যমে ৩১জন ইউনিয়ন ভ’মি উপসহকারি কর্মকর্তাকে একযোগে জেলার ১১টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভ’মি অফিসে বদলী/পদায়ন করা হয়। ইউনিয়ন ভ’মি অফিসগুলোয় অনেক বছর পর এই রকম বড় ধরণের রদবদল করায় জেলা প্রশাসনকে সাধুবাদ জানায় নওগাঁর সচেতন মহল।

 

সম্প্রতি জেলা প্রশাসক জেলার আত্রাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত মনিয়ারী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন “এখানকার সেবা প্রার্থীরা তাদের সেবা সম্পর্কে বিন্দুবিসর্গ অবগত নয়। তারা দীর্ঘদিন ভূমির খাজনা পরিশোধ করছেন না। তারা অনলাইনের কোন সেবা সম্পর্কেই অবগত নয়। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এই এলাকায় কম্পিউটারের দোকান কিংবা ইউডিসি সেবাও সহজলভ্য নয়। ফলে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাই তাদের একমাত্র ভরসা। তাৎক্ষণিক পরিদর্শনকালে আমি সেবা প্রত্যাশীদের সাথে বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি”।

 

জেলার ধামইরহাট উপজেলার ৪নং আকবরপুর ইউনিয়ন পরিষদ হঠাৎ পরিদর্শনে যান জেলা প্রশাসক। পরির্দশন শেষে তিনি ফেসবুক পেজে লিখেন “এখানে সেবা প্রদানে অহেতুক গড়িমসি সেবা প্রত্যাশীদের অপেক্ষমান স্থানে কোন নাগরিক সুবিধা না থাকা এবং গ্রাম আদালতের কক্ষ গুদাম ঘর বানিয়ে রাখায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের গাফিলতি পরিলক্ষিত হয়। অনতিবিলম্বে এসব ময়লা আবর্জনা পরিষ্কার করে গ্রাম আদালত সক্রিয়করণসহ সেবা প্রধানের ক্ষেত্রে আরো তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়”।

 

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক মো: বেলায়েত হোসেন জানান জেলা প্রশাসক হচ্ছেন একটি জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। তিনি যখন ইউনিয়ন পর্যায়ের কোন সরকারি অফিসে হঠাৎ করে যাবেন এবং অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষদের সঙ্গে আলাপ করবেন তখন নিশ্চয় ওই অফিসের সকল কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে ও স্বচ্ছতার সৃষ্টি হবে। অপরদিকে সরকারি কর্মকর্তা নিয়ে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মাঝে যে ভীতির কাজ করে তাও দূর হবে। এছাড়া সরকারি অফিসগুলো থেকে সেবা প্রাপ্তির ক্ষেত্রে সেবাগ্রহিতাদের যে নেতিবাচক ধারণা থাকে সেটিও দূর হবে। এমন খবর অন্যান্য অফিসে যখনই ছড়িয়ে পড়বে তখন সকলেই ডিসির হঠাৎ আগমনকে ঘিরে তটস্থ অবস্থায় থাকবে। আর জেলা প্রশাসকের এমন ঝটিকা কার্যক্রমের কারণে নওগাঁর প্রতিটি সরকারি অফিসে সেবা প্রদানের দৃশ্যপটও বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের এমন ঝটিকা কর্ম তৎপরতা নি:সন্দেহে প্রশংসার দাবীদার।

 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান সরকারি সেবাকে সহজীকরণ করতে সরকারের যে উদ্যোগ সেটি অনেক সেবা গ্রহীতাই জানেন না। যার ফলে অহেতুক সরকারি অফিসগুলোতে গিয়ে মধ্যস্বত্বভোগীদের হাতে জিম্মি হয়ে যায়। তাই একে অপরকে দোষারোপ না করে নিজের অধিকার সম্পর্কে জানি এবং অন্যকে জানতে উৎসাহিত করি। বাঁচতে হলে জানতে হবে এবং অন্যদের জানাতে হবে। নাগরিক সেবা তদারকি করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে তাৎক্ষণিক পরিদর্শন এবং সেবা গ্রহীতাদের সাথে সেবা বিষয়ে পরামর্শ প্রদান করার কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।

তিনি আরো জানান যতদিন তিনি নওগাঁর ডিসি হিসেবে নিযুক্ত আছেন ততদিন সাধ্যের মধ্যে থেকে তিনি ভ’মি অফিসের সেবাদান কার্যক্রমকে প্রতিটি মানুষের দ্বোরগড়ায় স্বচ্ছতার ভিত্তিতে পৌছে দিতে কাজ করে যাবেন। এছাড়া তিনি সরকারি যে কোন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সেবা প্রদানের ক্ষেত্রে যৌক্তিক অভিযোগ পেলে তা তাৎক্ষণিক ভাবে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রেখেছেন। কাজের মাধ্যমে নওগাঁবাসী যেন ডিসি হিসেবে নয় একজন সেবক হিসেবে আউয়ালকে মনে রাখেন এবং দোয়া করেন এমন কৃতিত্ব রেখে যেতে নওগাঁর সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park