
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১২ মে) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্য্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চান্দ, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন, জেলা জামায়াত ইসলামির আমির এডভোকেট হাফিজুর রহমান, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. আলমগীর হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন।
সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা, জনসুরক্ষা, উন্নয়ন কার্যক্রম, মাদক নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা রোধ এবং সামাজিক অপরাধ দমনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, জেলার শান্তি ও উন্নয়ন ধরে রাখতে সব বিভাগের মধ্যে সমন্বয় জরুরি। সবাই একসঙ্গে কাজ করলে ঝালকাঠিকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
Leave a Reply