1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

কুড়িগ্রামে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত ও অর্থের বিনিময়ে কমিটি করার অভিযোগ তুলে বিএনপির চার নেতাকর্মীর পদত্যাগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৯ বার পঠিত

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ঘোষণার দুই দিনের মাথায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির চার নেতাকর্মী। কমিটি ঘোষণায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ না করা, আওয়ামী লীগ সরকারের নির্যাতন সহ্য করে আন্দোলনে থাকা ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা সহ অর্থের বিনিময়ে নিষ্ক্রিয়দের নিয়ে কমিটি করার অভিযোগ তুলে তারা পদত্যাগের ঘোষণা দেন। শুক্রবার (১৬ মে) কুড়িগ্রামের উলিপুর শহরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার উপজেলা ও পৌর বিএনপির চার নেতাকর্মী।

এর আগে গত ১৪ মে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া নেতাকর্মীরা হলেন উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক দেওয়ান নুরেচ্ছেবাহ স্টার, ৯ নং যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান এবং সদস্য আমিনুল ইসলাম। তবে সংবাদ সম্মেলনে দেওয়ান নুরেচ্ছেবাহ স্টার উপস্থিত ছিলেন না। তবে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, ‘সদ্য ঘোষিত কমিটিতে উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবু-আলা চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। তিনি দলীয় ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হওয়ার পর দলের নেতাকর্মীদের সাথে প্রতারণা করেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে তিনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন। বিগত আওয়ামী লীগ আমলে বিএনপির হয়ে তার কোনও দলীয় কর্মকান্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বরং বিএনপির কর্মসূটি ভন্ডুল করার জন্য তিনি আওয়ামী লীগকে উৎসাহ ও সহায়তা করেছেন।’

টাকার বিনিময়ে কমিটিতে বিএনপি বিরোধীদের স্থান দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির পদত্যাগী যুগ্মআহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু বলেন, ‘ কমিটি তৈরিতে তারেক রহমানের নির্দেশনা অমান্য করা হয়েছে। কমিটিতে আওয়ামী সুবিধাভোগী ও জাতীয় পার্টির নেতাদের পুনর্বাসন করা হয়েছে। লাঙ্গল প্রতীকে ইউপি উপনির্বাচন করা সহিদুর রহমানকে কমিটিতে ১৮ নং সদস্য করা হয়েছে। যারা আওয়ামী লীগ আমলে পুলিশি হয়রানি সহ্য করে আন্দোলন সংগ্রাম করেছিল, যারা বাড়িতে থাকতে পারেনি তাদেরকে উপেক্ষা করা হয়েছে। ত্যাগীদের বঞ্চিত করে হাইব্রিডদের স্থান দিয়ে কমিটি করা হয়েছে। আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। মাঠের বাস্তবতা আমলে নিয়ে অবিলস্বে নতুন করে কমিটি ঘোষণার দাবি জানাচ্ছি।’

নিষ্ক্রিয় ও আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়াদের পুনর্বাসন, আ.লীগ ও জাতীয় পার্টির লোকদের পদায়ন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার অভিযুক্ত মামলার আসামিকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন পদত্যাগের ঘোষণা দেওয়া নেতাকর্মীরা। এসময় প্রমাণক হিসেবে তারা কিছু স্থিরচিত্র প্রদর্শন করেন।

আওয়ামী লীগ আমলে নিজেদের নির্যাতিত হওয়ার বর্ণনা দিয়ে পদত্যাগের ঘোষণা দেওয়া পৌর বিএনপির ৯ নং যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ আমলে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির আন্দোলন করেছিলাম। এখন আমরা হাইব্রিডদের ভিড়ে কোণঠাসা হয়েছি। অনেক ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। মাঠ জরিপ করে কমিটি করা হলে ত্যাগীরার বঞ্চিত হতো না। আমরা চাই অবিলম্বে এই কমিটি বাতিল করে বিএনপির জন্য নিবেদিত প্রকৃত কর্মীদের কমিটিতে স্থান দেওয়া হোক। এজন্য আমরা তারেক রহমান সহ বিএনপির মহাসচিবের হস্তক্ষেপ কামনা করছি।’

তবে পদত্যাগীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, ‘ যাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে তারা সকলেই পরীক্ষিত। উলিপুর উপজেলা কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি জেলা কমিটির সাবেক সহ সভাপতি ছিলেন। আমাদের সাথেই তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সেখানে বিএনপির দুটি গ্রুপ বিদ্যমান। আমরা সবাইকে নিয়ে একটি প্লাটফর্মে রাজনীতি করতে চাচ্ছি। দুটি গ্রুপের মধ্যে সমন্বয় করে কমিটি দেওয়া হয়েছে। সকলকে আহ্বায়ক কমিটিতে স্থান দেওয়া সম্ভব নয়। যারা নেতৃত্বে আসতে চান তারা কাউন্সিলের মাধ্যমে সেই সুযোগ পাবেন। এরপরও যারা নানা অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছেন।’

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park