1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

শিবগঞ্জে শিকলে বন্দী অবস্থায়  মানসিক ভারসাম্যহীন যুবকের রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে শিকলে বন্দী অবস্থায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত সাইফুল উপজেলা সদর ইউনিয়নের মেদনিপাড়া গ্রামের জামালের পুত্র। গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি তার মৃত্যু স্বাভাবিক। এ ঘটনায় ওই এলাকায় রহস্যেও সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা জানায়, ছাইফুল একজন মেধাবী ছাত্র ছিল। কিন্তুু হঠাৎ ব্রেনের সমস্যার কারণে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এর পরিপেক্ষিতে গত রমজান মাস থেকে তাকে ঘরের ভিতরে হাত-পা শিকল ও ডান্ডা দিয়ে বেঁধে রাখে তার পরিবারে সদস্যরা। এমনকি পরিবারের সদস্যরা তাকে বাইরের কারো সঙ্গে সাক্ষাৎ করতে দিতেন না। প্রতিবেশীদের কেউ কেউ বিষয়টি জানলেও প্রতিবাদ করার সাহস পাননি।

 

পার্শ্ববর্তী বাড়ির রাশেদা বিবি বলেন ঘরে বন্দী করা অবস্থায় সে আমাদেন ডাকাডাকি করে বলতো আমাকে পানি খাওয়াও, আমাকে দুধ খাওয়াও কিন্তু কাউকেই তার সাথে দেখা করতে বা পানি বা অন্য কিছু খাওয়াতে দিত না তার বাপ, ভাইসহ পরিবারের সদস্যরা। গত পাঁচ দিন যাবত তার কোন হাক ডাক শুনতে পাচ্ছিলাম না আমরা। আমার মনে হয় এর মধ্যেই সে মারা গিয়েছে। মৃত্য সাইফুলের জ্যাঠাতো ভাই আনিছার বলেন,তাকে চিকিৎসা না করে বিনা চিকিৎসায় ধুকে ধুঁকে মেরে ফেলেছে, আমরা যদি কখনো তাকে দেখতে যাইতাম বা তাকে কোন কিছু খাবার দিতে যাইতাম তার বাবা মা বলতো এ খাবার খেয়ে যদি কোন সমস্যা হয় তার দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে আমি মনে করি তাকে চিকিৎসা না করে খাবার না দিয়ে মেরে ফেলা হয়েছে।

 

 

স্থানীয় জনপ্রতিনিধি( ওয়ার্ড মেম্বার) এর ছেলে শাফিউল আলম শাকিল বলেন সাইফুল ইসলাম কখনোই আমাদের সাথে খারাপ ব্যবহার করত না সেটা ভালো থাকা অবস্থায় অথবা যখন মানসিক বিকৃতি ঘটে তখনও আমার মনে হয় এই দেড় মাস ধরে ঘরে বন্দি থাকার কারণেই অসুস্থ হয় তাকে চিকিৎসা না করার কারণে তার মৃত্যু হয়েছে।এলাকাবাসীএটিকে “অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যু” বলে সন্দেহ করছেন।

 

এলাকাবাসীর দাবি, ঘটনার পেছনে যদি মানবাধিকার লঙ্ঘন বা অবহেলা থাকে, তবে দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

 

 

এদিকে মৃত সাইফুলের ভাই শাহিনুর ইসলাম বলেন আমার ভাই একজন ভালো ছাত্র ইংলিশে ভালো পারদর্শী ছিল, ইংলিশে কথা বলতো। ২০০৭ সালে আমি বিদেশে ছিলাম তখন সে পুলিশে ভাইবা দিয়ে পুলিশে চাকুরী পেয়েছিল, হঠাৎ করে ব্রেনের সমস্যা হওয়ার কারণে আর চাকরি করতে পারে না সে। আমরা তাকে বহুবার পাবনা মেন্টাল হাসপাতালে চিকিৎসা দিয়েছে চিকিৎসা দেওয়ার পরে সে সুস্থ হয়ে ৬ মাস ১ বছর ভালো থাকে পরে আবারো অসুস্থ হয়। চিকিৎসা দিলে ভালো হয়। যখন পাগল হয় তখন বিভিন্ন লোকদেরকে মারধর করে। এইবার রোজার মধ্যে সে অসুস্থ বেশি হলে আমরা তাকে ঘরে বন্দি করে রাখি। আমি নিজেই তাকে নিয়মিত ওষুধ ও খাবার খাওয়াতাম। মৃত্যুর চার-পাঁচ দিন আগে থেকে হঠাৎ করে খাওয়া-দাওয়া কমে যায়। মৃত্যুর দিনে সকালে আমি খাবার- ঔষধ নিয়ে ঘরে প্রবেশ করে দেখি সে মৃত্যুবরণ করেছে শাহিনুর ইসলাম বলেন এটা স্বাভাবিক মৃত্যু এটা কোন অস্বাভাবিক মৃত্যু নয়।

 

 

শিবগঞ্জ থানা তদন্ত অফিসার আব্দুস শুকুর বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের

রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park