
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার ২৫ মে দুপুরে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম সভাপতিত্বে বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।২০২৫-২০২৬ অর্থ বছরের সর্বমোট চুড়ান্ত রাজস্ব ৩ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৮শ ৬৫ টাকার বাজেট চেয়ারম্যান ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউনিয়ন পরিষদের সকল সদস্য/সদস্যরা ও গ্রাম পুলিশ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply