
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ঢাকন্তা গ্রাম থেকে ৩৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৪০) ও রেজাউল করিম (৪২) কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন কাহালু উপজেলার গুরবিশা গ্রামের হযরত আলীর পুত্র ও রেজাউল করিম উপজেলার ঢাকন্তা গ্রামের হাবিবুর রহমানের পুত্র।
থানা পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করে আজ শনিবার আদালতে প্রেরণ করেছেন।
Leave a Reply