
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা শ্রমিক দলের উদ্যোগে দিনমজুর ১৬০ জন শ্রমিকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৬ জুন) সকাল ১০ টায় আদমদীঘি বাস স্ট্যান্ড উপজেলা শ্রমিকদল কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরণের উদ্বোধন করেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোকলেছুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, তাঁতি দলের সভাপতি আকবর খান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, আদমদীঘি সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আতাব্বর হোসেন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাগর খান-সহ সংগঠনে নেতাকর্মীবৃন্দ ।
Leave a Reply