
শ্যামল চন্দ্র রায়, জলঢাকা প্রতিনিধি:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ১০নং শৈলমারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপর হামলা ও পরিষদ ভাঙচুরের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করা হয় ।১৭জুন ২৫ ইং রোজ মঙ্গলবার দুপুর ১টার শৈলমারী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় ।
উক্ত কর্মসূচিতে এলাকার শিক্ষক,ছাত্র,কৃষক,সহ সাধারণ জনগন অবস্থান করেন।
বক্তারা বলেন যতক্ষণ পর্যন্ত হামলার সুষ্ঠু বিচার পাব না ।ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলতেই থাকবে ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাহেনুর রহমান ।
আরো বলেন ,আজ যদি চেয়ারম্যানের কিছু হয়ে যেত তাহলে আমরা শৈলমারী বাসী অভিভাবক শূণ্য হয়ে যেতাম।
Leave a Reply