1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

অবশেষে মেরামত হচ্ছে নওগাঁ পৌরসভার বেহাল সড়কগুলো ॥ বদলে যাচ্ছে দৃশ্যপট

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

গত ৫আগস্টের পর দেশের সকল পৌরসভার ন্যায় নওগাঁ পৌরসভাতেও জেলা প্রশাসনের কর্মকর্তা প্রশাসক হিসেবে নিয়োগের পর থেকে বদলে যেতে শুরু করেছে পৌর সভার দৃশ্যপট। প্রাণ ফিরেছে পৌর সভার সকল কাজে। নওগাঁ শহরের প্রাণ কেন্দ্র মুক্তির মোড়ে অবস্থিত পৌর সভার নতুন ভবনে লেগেছে আধুনিকতা ও সৌন্দর্য্য বর্ধনের ছোঁয়া। বিশেষ করে শহরের প্রধান সড়ক সংলগ্ন পৌর ভবনে প্রবেশের মুখের অবৈধ দখলে থাকা জরাজীর্ণ জায়গাকে উদ্ধার করে সুন্দর একটি নিরাপত্তা প্রাচীর ও দৃষ্টিনন্দন মোটরসাইকেল গ্যারেজ বর্তমানে নজর কাড়ছে সবার।

 

অপরদিকে দ্রুতই মেরামতের মাধ্যমে দীর্ঘদিনের বেহাল দশা থেকে মুক্ত হতে চলেছে পৌর সভার অভ্যন্তরীণ চলাচলের সকল জনগুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তাগুলো। পৌর সভার সার্বিক উন্নয়নমূলক কাজের জন্য আগামী ৩টি অর্থ বছরে বৈদেশিক সহায়তায় ১শত কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে বলে জানা গেছে বলে নিশ্চিত করেছেন পৌর প্রশাসক টিএমএ মোমিন (উপসচিব)।

 

তিনি আরো জানান, আগামী ২০২৫-২০২৬ অর্থবছরে ১ম কিস্তিতে ৩০কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন কাজ হবে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে শহরের জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজগুলো প্রথম টেন্ডারেই করা হবে। টেন্ডার কার্যক্রম ঢাকাস্থ প্রকল্প অফিস থেকেই গ্রহণ করা হবে। আমরা ইতোমধ্যে প্রাক্কলন প্রস্তুত করে পাঠিয়েছি। আশা করা যাচ্ছে দ্রুতই কার্যাদেশের মাধ্যমে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

পৌর প্রশাসক টিএমএ মোমিন (উপসচিব) জানান, প্রশাসক হিসেবে তিনি নিয়োগের পর থেকে পৌর সভাকে হয়রানি বিহীন সেবাবান্ধব করার ক্রমাগত প্রচেষ্টা করে যাচ্ছেন এবং এটা অব্যাহত থাকবে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আলাদা পোষাক দিয়েছেন, পৌর কর্মকর্তা কর্মচারীদেরও আলাদা আলাদা রংয়ের পোষাক দিয়েছেন, যাতে করে পৌরসভার কর্মী হিসেবে চেনা যায়। নওগাঁ পৌরসভাকে মশামুক্ত করতে একটি ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন। এ প্রোগ্রামে একযোগে সকালে সূর্য ওঠার আগেই পৌর ড্রেনগুলোতে মশার ডিম নিধনের ঔষধ স্প্রে করা হচ্ছে এবং বিকেলে ফগার মেশিনে ধোঁয়া দেয়া হচ্ছে এবং প্রতিটা ড্রেন পরিস্কার করার পরই ড্রেনে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। অর্থাৎ নওগাঁ শহরকে মশামুক্ত করার সকল প্রকার কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং এই কার্যক্রম মশামুক্ত না হওয়া পর্যন্ত চলতে থাকবে।

 

তিনি আরো বলেন, বর্তমানে শহরের তাজের মোড় থেকে বিডিআর ক্যাম্প হয়ে বাইপাস সড়ক অভিমুখি, তাজের মোড় থেকে আলুপট্টি হয়ে সুলতানপুর অভিমুখি, গোস্তহাটির মোড় থেকে কালীতলা অভিমুখি, পাটালীমোড় অভিমুখি, সিও অফিস এলাকার প্রশিকা সংলগ্ন সড়কগুলোর খুবই খারাপ অবস্থা। বছরের পর বছর বড় ধরণের বরাদ্দ না পাওয়ার কারণে এই জনগুরুত্বপূর্ণ সড়কগুলো ভালো ভাবে মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়তো সম্ভব হয়নি। তাই আগামী অর্থবছরের প্রথমেই এই বেহাল সড়কগুলো আধুনিকায়ন করা হবে।

 

তিনি বলেন একটি অঞ্চল কিংবা একটি গোষ্ঠির জীবনমানের পরিবর্তন ও উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। তাই তিলোত্তমা শহরকে আধুনিকায়ন করতে হলে অবশ্যই শহরের অভ্যন্তরীণ সড়কগুলোকে আধুনিকায়ন করতে হবে। নওগাঁ পৌরসভাকে মডেল হিসেবে বিনির্মাণের সেই পরিকল্পনাগুলো শতভাগ বাস্তবায়নে নওগাঁ পৌর প্রশাসক বদ্ধ পরিকর। দীর্ঘদিনের সমস্যা স্বল্প সময়ে সমাধান করা সম্ভব না হলেও প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাই তিনি নওগাঁ পৌরসভার সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা চেয়েছেন যাতে, পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌর সভা হিসেবে দ্রুতই বিনির্মাণ করা সম্ভব হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park