
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি ) নিতাই চন্দ্র সরকারের দিক নির্দেশনায় থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সোমবার রাতে উপজেলার কনিপাড়া বাজার থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেন (৪০) কে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন কাহালু উপজেলার কালাই ইউনিয়নের উত্তর কনিপাড়া গ্রামের ফজলুল বারীর পুত্র।
কাহালু থানা পুলিশ জানান, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিরাজগঞ্জ ৫৫৫/২০২০ নম্বর মামলায় আদালত গত ০৬/১১/২০২৩ তারিখে আসামি জাহাঙ্গীর হোসেনকে ৬ মাসের কারাদণ্ড দেন। আদালতের রায়ের পর থেকে সে পলাতক ছিল । থানা পুলিশ আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করেছেন।
Leave a Reply