1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই মঙ্গলবার সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ মাহফুজ আলম শ্রাবনের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহেল রানাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শহীদ মাফুজের বাবা-মাসহ স্বজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারী নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে জেলা কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিপ্তর, সড়ক বিভাগ, গণপূর্ত বিভাগ, পৌর প্রশাসকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রাবণের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে এক দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহরের মুক্তির মোড়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী জেলার সকল শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এরপর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, আহত যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা, আলোচনা সভা, জেলায় সংঘটিত জুলাই-আগস্টের আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা, ৩৬ জুলাইসহ তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা, বিজয়ের গল্প শোনা ও স্মৃতিচারণ মূলক বক্তব্যসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে জেলা প্রশাসনের আয়োজেন ও জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, জেলার সকল শহীদদের স্বজনরা, আহত যোদ্ধা ও সকল জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একই ভাবে জেলার ১১টি উপজেলা প্রশাসন দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে দিবসটি উদযাপন করে। অপরদিকে জেলা প্রেসক্লাব মিলনায়তনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও জুলাই দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ কওে দিবসটি পালন করে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park