1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ভূরুঙ্গামারীতে হিংস্র কুকুরের তাণ্ডব, সুরক্ষায় “সোলিড টিম বাংলাদেশের” ৭ দফা দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিংস্র ও বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে “সোলিড টিম বাংলাদেশ”-এর পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ।

 

জানা যায়, “সোলিড টিম বাংলাদেশ” একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন যা সরকারি, বেসরকারি, এনজিও, অরাজনৈতিক ব্যক্তি ও নিজেদের সহায়তায় সামাজিক, মানবিক, মৌলিক অধিকার রক্ষা ও কর্মসংস্থানমূলক জনকল্যানে অন্যান্য কাজ করে থাকে।

 

রবিবার (১০ আগস্ট) দুপুরে “সোলিড টিম বাংলাদেশ”-এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর সাত দফা দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন। তাদের দাবিগুলো হলো— ১. উপজেলা জুড়ে হিংস্র ও বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের জন্য জরুরি অভিযান পরিচালনা। ২. আক্রমণপ্রাপ্ত মানুষ ও প্রাণীদের জন্য বিনামূল্যে রেবিস প্রতিরোধী ভ্যাকসিন সরবরাহ ও প্রয়োগ। ৩. কুকুরের আক্রমণে নিহত বা আহত ব্যক্তিদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত গবাদি পশুর মালিকদের দ্রুত সরকারি তহবিল থেকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান। ৪. দীর্ঘমেয়াদী সমাধানের জন্য উপজেলা পর্যায়ে “পশু নিয়ন্ত্রণ ও টিকাদান কর্মসূচি” চালু করা। ৫. কুকুরের জন্মনিয়ন্ত্রণ ও টিকাদান বিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালানো। ৬. স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত রেবিস প্রতিরোধী ভ্যাকসিন মজুত রাখা। ৭. স্কুল ও জনসমাগম স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ।

 

তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন কোথাও না কোথাও শিশু, বৃদ্ধ, নারী ও পথচারী কুকুরের আক্রমণে আহত হচ্ছেন। মানুষ ছাড়াও গরু, ছাগল ও হাঁস-মুরগিও এই আক্রমণের শিকার হচ্ছে। এতে বহু পরিবার জীবিকার একমাত্র উৎস হারিয়ে অর্থনৈতিক সংকটে পড়েছে।

 

স্থানীয়রা জানান, ইতোমধ্যেই একাধিক শিশু ও বৃদ্ধ কুকুরের কামড়ে আহত হয়েছেন। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন, যাতে মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত থাকে।

 

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “জননিরাপত্তার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। প্রাণিসম্পদ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আশিকুজ্জামান বলেন, “কুকুর নিয়ন্ত্রণ ও টিকাদান কার্যক্রমের জন্য আমরা প্রস্তুত আছি। প্রয়োজনীয় অনুমোদন ও সহায়তা পেলে মাঠ পর্যায়ে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।”

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “রেবিস প্রতিরোধী ভ্যাকসিন মজুত নেই, জেলায় চাহিদা প্রেরণ করা হয়েছে। প্রায় ৩-৪ বছর পূর্বে প্রাণিসম্পদ অফিস থেকে কুকুর নিয়ন্ত্রণ করা হলেও বর্তমানে করা হয়নি, যা নিয়ন্ত্রণ করা জরুরি। আক্রান্ত রোগীকে তাৎক্ষণিক হালকা গরম পানি ও সাবান দিয়ে ১৫ মিনিট ধুতে হবে এবং অবশ্যই ভ্যাকসিন দিতে হবে।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park