1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

সৌদিতে নির্যাতিত ১ নারীকে ফিরে এনে প্রশংসায় ভাসছেন কুড়িগ্রামের ডিসি 

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বাউরা গ্রামের ১ শিশু কন্যার জননী সাহের বানু লিপি নামের এক নারী সৌদির রিয়াদে কাজ করতে গিয়ে সেখানে নির্যাতনের স্বীকার হয়েছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা তার দাপ্তরিক কাজের বাইরে ওই নারীকে দেশে ফিরে নিয়ে আসার জন্য সহযোগিতা করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই মানবিকতায় উলিপুরের উল্লিখিত গ্রামটিতে খুশির বন্যা বইছে একই সাথে তিনি প্রশংসায় ভাসছেন। গ্রামবাসি দলে দলে লিপি নামের ওই নারীকে দেখতে যাচ্ছেন তাদের বাড়িতে।

 

১৭ আগস্ট (রবিবার) বিষয়টির পূর্বাপর খোঁজ খবর নিতে গিয়ে জানা যায়, লিপি নামের ওই নারী ১৫ আগস্ট বাড়িতে ফিরে এসেছেন।

 

জানা যায়, বিপদগ্রস্ত ওই নারী অভাবের তাড়নায় নিজ শিশু কন্যাকে তার নানীর কাছে রেখে গত ৮-৯ মাস পূর্বে কাজের উদ্দেশ্যে সৌদি আরবের রিয়াদে আহমেদ নামের এক পুলিশের বাড়িতে যান। সেখানে কাজ করতে গিয়ে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের স্বীকার হয়ে আসছিলেন। এমনকি তার জীবন নাশেরও সংশয় ছিলো। তিনি মোবাইল কলের মাধ্যমে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানান। এদিকে বিশেষ করে ওই নারীর মা কোহিনুর বেগম ও পরিবারের অন্য লোকজন খবরটি শুনতে পেয়ে দিকবিদিক হারিয়ে ফেলেন। কিভাবে কি করলে তাকে উদ্ধার করা যায় এনিয়ে যখন কোন কূলকিনারা পাচ্ছিলেন না ঠিক সেই মহুর্ত্বে ওই নারীর ছোট বোন কলেজ ছাত্রী মারুফা রুমী হোয়াটসঅ্যাপ প্রিয়বোন লিপিকে উদ্ধারের আশায় করুণ আকুতিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার কাছে একটি ম্যাসেজ পাঠায়। মানবিক জেলা প্রশাসক বিষয়টি আমলে নেন। ভাবেন কি করা যায়। যেই ভাবনা সেই কাজ। ওই বিপদগ্রস্ত নারীকে উদ্ধারে প্রবাসী কল্যাণ মিনিস্ট্রিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে পত্র প্রেরণ করেন। তিনি এখানেই থেমে থাকেন নি। ভিন্নভাবেও উপায় খুঁজতে থাকেন। তাঁর চৌকস দূরদৃষ্টিতে সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে কুড়িগ্রামের কার সাথে ভালো সম্পর্ক আছে এমন লোককে খুঁজে বের করেন। তিনি হলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি জনাব লুৎফর রহমান।

 

কুড়িগ্রাম জেলা প্রশাসক ওই নারীর ছোটবোন রুমীর প্রেরীত হোয়াটস অ্যাপের ম্যাসেজটি গত ১৯ মে ২০২৫ তারিখে লুৎফর রহমানকে ফরওয়ার্ড করে দিয়ে ওই নারীকে উদ্ধারের জন্য সহযোগিতা চান।

লুৎফর রহমান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সিনিয়র সচিব ড.নেয়ামতউল্লাহ ভূঁইয়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আসিফ নজরুলের সাথে যোগাযোগ করে বিষয়টির দ্রুত সমাধান করার জন্যে ফলোআপ কাজ শুরু করেন। একই সাথে তিনি

রিক্রুটিং এজেন্সির নাম , লোকজন- কে খুঁজে বের করে জেলা প্রশাসকের

মাধ্যমে ওই নারীকে উদ্ধারে সরকারি কাজে ফলো আপ দিতে থাকেন।

 

অবশেষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার ঐকান্তিক প্রচেষ্টা ও লুৎফর রহমানের সহযোগিতায় গত ১৫ আগস্ট ২০২৫ তারিখে ওই নারী ফিরে এসেছেন নিজ গ্রামে নিজের শিশু কন্যার কাছে। ফিরে এসে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সকলকে এবং দাবি করেছেন বাংলাদেশ থেকে যেন কোন নারীকে সৌদির মতো দেশে প্রেরণ করা না হয়।

 

নির্যাতিত নারী লিপিকে নিজ দেশে ফিরে আনার কাজে সহযোগিতা করতে পেয়ে কেমন লাগছে এমন অনুভূতির কথা বলতে গিয়ে

জনাব লুৎফর রহমান বলেন, এধরণের মানবিক কাজে ভালোলাগার অনুভূতি বলে বুঝানো সম্ভব নয়। আমি রাজনৈতিক মানুষ।

রাজনীতি করার সুবাদে জীবনে অনেক ভালো কাজ করার সুযোগ হয়েছে। ভালো কাজ করতে গিয়ে কুড়িগ্রাম কেন্দ্রিক বিতর্কিত রাজনৈতিক এক সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করতেছি আমি। অনিয়ম, অন্যায় আর ভাওতাবাজি রাজনীতির বিরুদ্ধে আমার একক লড়াই এখন ছড়িয়ে পড়েছে সারা জেলাময়। তবে নির্যাতিত ওই নারীকে নিজ দেশে ফিরে আনার কাজে সহযোগিতা করার মতো ভালো কাজ আমার জীবনে অদ্বিতীয়। এজন্য তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসককে অশেষ ধন্যবাদ জানান। তিনি সরাসরি স্বীকার করে বলেন। নির্যাতিত ওই নারীর ছোট বোন রুমীর হোয়াটসঅ্যাপ ম্যাসেজকে জেলা প্রশাসক সেদিন যদি এড়িয়ে যেতেন। তাহলে আজকের গল্পটা হয়তো অন্যরকম হতে পারতো। মানবিক কুড়িগ্রাম জেলা প্রশাসক সেটি করেন নি বলেই

আমিও ওই মানবিক কাজের অংশ হতে পারলাম। এজন্য তিনিও কুড়িগ্রাম জেলা প্রশাসককে অশেষ ধন্যবাদ জানান।

 

এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, আমরা সবাই মিলে সহযোগিতা করেছি বলে প্রবাসে নির্যাতিত আমাদের একজন মা, একজন বোন, একজন মেয়েকে আমরা উদ্ধার করতে পেয়েছি। নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। আনন্দ পাবার মতো কাজ। এই কাজে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park