
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র। বুধবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে রংপুর-ঢাকা মহাসড়কের মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় মোকামতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় একটি স্কুলব্যাগে রাখা মোট ১,৪০০টি ৫০০ টাকার জাল নোট (মোট ৭ লাখ টাকা) উদ্ধার করা হয়।
অভিযানে মোঃ রিয়াজুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুখদেব পশ্চিমপাড়ার মৃত ইসমাইল হোসেন এর পুত্র।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply