1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে রাণীনগরের ঐতিহ্যবাহী রক্তদহ বিল 

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

দিন দিন ভ্রমণ পিপাসুদের কাছে দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে নওগাঁর রাণীনগরের শতবছরের ঐতিহ্য রক্তদহ বিল ও পাখি পল্লী। উত্তরের জেলা নওগাঁ শহরের নিকটবর্তি একটি উপজেলা হচ্ছে রাণীনগর। সৌন্দর্যের লীলা ভূমি হিসেবে ঐতিহাসিক রক্তদহ বিলের নয়নাভিরাম দৃশ্য ইতিমধ্যই দেশজুড়ে পর্যটন এলাকা হিসেবে পরিচিতি এনে দিয়েছে রাণীনগর উপজেলাকে। এছাড়া বিলে কোছমুড়ি নামে একটি দরগাহ রয়েছে যেটি বন্যার পানিতেও ডোবে না।

 

নওগাঁর রাণীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার মধ্যে অবস্থিত ঐতিহাসিক রক্তদহবিল। ব্রিটিশ শাসন আমলে এই বিল এলাকায় ব্রিটিশ বাহিনীর সঙ্গে ফকির মজনু শাহের বাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যে যুদ্ধে নিহত সৈনিকদের রক্তের বন্যা বয়ে যায় এই বিলে। তখন থেকে এই বিলের নামকরন হয় রক্তদহবিল। এই বিলকে আরো পর্যটকবান্ধব করতে রক্তদহবিল খনন, বিলের চারপাশ দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা, নৌকার সহজ যাতায়াত পথ সৃষ্টি করা, চারপাশ দিয়ে পরিবেশ ও পাখিবান্ধব গাছ রোপন, বিলের সকল সংযোগখাল খনন করা, পাখি পল্লীকে আরো আকর্ষনীয় করাসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া পাখি পল্লীতে পাখিদের অবাধ আনাগোনা ও বসবাসের জন্য রোপন করা হচ্ছে পরিবেশ ও পাখিবান্ধব গাছ, ঝুলন্ত একটি সেতু নির্মাণ করাসহ নানা পর্যটকবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেগুলো সুচারু ভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন ইউএনও রাকিবুল হাসান।

 

এছাড়া উপজেলার সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা খাতকে ঘিরে ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের দিক নির্দেশনা মোতাবেক ও সার্বিক সহযোগিতায় ইতিমধ্যই অনেকগুলো ছোট ছোট উদ্যোগ বাস্তবায়ন করায় ইউএনও রাকিবুল হাসানের প্রতি সন্তোষ প্রকাশ করেছে উপজেলাবাসী।

 

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলার গোনা গ্রামের বাসিন্দা প্রফেসর মো: শরিফুল ইসলাম খান জানান তিলোত্তমা শহর নওগাঁর সবচেয়ে নিকটবর্তি উপজেলা হিসেবে রাণীনগরে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানাও গড়ে ওঠেনি। ভৌত অবকাঠামো খাতে তেমন কোন উন্নয়নের ছোঁয়াও লাগেনি। তবে গত বছরের শেষের দিক থেকে ক্রমশ পর্যটন সমৃদ্ধ উপজেলার দিকে এগিয়ে চলেছে। এর ফলে পর্যটন খাতে বিশাল সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে। বিশেষ করে রক্তদহ বিল এলাকাকে কেন্দ্র করে প্রকৃতির সান্নিধ্যে যে পাখি পল্লী, মৎস্য অভয়ারন্য ও পর্যটন এলাকা বিনির্মাণ করা হয়েছে এবং প্রতিনিয়তই পর্যটনমুখি যে সকল নানা কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে এবং কচুরিপানা সরিয়ে পুরো রক্তদহ বিলের সৌন্দর্য উপভোগ করার যে যুগান্তকারী উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সাবেক এই অধ্যক্ষ।

 

উপজেলার সিংড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও পাখি পল্লী এলাকার চটপটির দোকানদার শাহিন ইসলাম জানান রক্তদহ বিলকে ঘিরে যে পাখি পল্লী ও পর্যটন এলাকা গড়ে তোলা হয়েছে সেখানে শতাধিক মানুষের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই পর্যটন এলাকাকে ঘিরে উপজেলা প্রশাসন যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে যেগুলো বাস্তবায়ন হলে এই এলাকার নাম দেশজুড়ে ছড়িয়ে পড়বে। পর্যটকদের আগমনের কারণে পাল্টে যাবে এই এলাকার অর্থনৈতিক দৃশ্যপট। আরো নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।

 

ঢাকা থেকে আগত পর্যটক আমিনুল ইসলাম জানান মিডিয়ার মাধ্যমে তিনি এই রক্তদহ বিল ও পাখি পল্লীর কথা জেনেছি। বর্ষা মৌসুমে বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য পুরো পরিবারসহ এসেছি। নৌকায় রক্তদহ বিলে পানির থৈ থৈ ও কুলুকুলু ধ্বনি সহজেই একজন মানুষের মনকাড়বে। এছাড়া গাছে গাছে পাখির কোলাহল ও প্রকৃতির অপার রূপ অসাধারণ। এছাড়া রতনডালাখালের পাশ দিয়ে গাছের ফাঁকে ফাঁকে বসার সুন্দর ব্রেঞ্চ প্রকৃতির সঙ্গে কিছু সময় নিরিবিলি কাটানোর জন্য উপযুক্ত পরিবেশের সৃষ্টি করেছে। আরো আধুনিক অবকাঠামোগত উন্নয়ন করা গেলে এই স্থানটি এক সময় জাতীয় সম্পদে পরিণত হবে।

 

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ও উপজেলার ত্রিমোহনী বাজার এলাকার বাসিন্দা প্রবীর কুমার পাল জানান উপজেলার গলার কাটা রাণীনগর রেলগেট প্রশ্বস্তকরণ, নওগাঁ-রাণীনগর-আত্রাই আঁকা-বাঁকা আঞ্চলিক সড়কটি প্রশ্বস্তকরণ ও পর্যটকবান্ধব রক্তদহ বিল এলাকাকে নিয়ে উপজেলা প্রশাসন যে সকল যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলো সম্পন্ন করতে পারলে রাণীনগর উপজেলা দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে পরিগণিত হবে। রক্তদহ বিল ঘিওে গৃহিত পরিকল্পনাগুলো বাস্তবায়নে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডেও পক্ষ থেকেও উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

 

উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান বলেন, ইতিহাস আর ঐতিহ্যে ভরা রাণীনগরকে নতুন আঙ্গিকে সাজানোসহ নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য চলতি বছর পর্যটন খাতে ভৌত অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেয়া হচ্ছে। কাউকে না কাউকে ভালো কাজের উদ্যোগ গ্রহণ করতে হয়। তাই তিনিও রাণীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে বিনির্মাণ করার লক্ষ্যে যোগদানের পর থেকেই অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যই সবার সার্বিক সহযোগিতা নিয়ে অনেক পরিকল্পনা তিনি সম্পন্ন করতে পেরেছেন। আগামীতে যিনি আসবেন তিনি নিশ্চয় উপজেলাবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে অবশ্যই গৃহিত ও চলমান উদ্যোগগুলো বাস্তবায়নে উদ্যোমী হবেন। তিনি সর্বোপরি এই উপজেলার জনকল্যাণমুখী উন্নয়ন প্রকল্প চিহ্নিত করে সেগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park