
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
৩১ শে আগস্ট রোজ রবিবার সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাকিবুল ইসলাম ও আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোসাম্মাৎ নাবিলা ফেরদৌস, থানা নির্বাহী অফিসার মোঃ মিন্টু রহমান ,কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ,ইউনিয়ন চেয়ারম্যান, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
অত্র সভায় উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা করা হয় ।এর মধ্যে প্রত্যেক ইউনিয়নের খোঁয়াড় ও মাদক, চুরি, ডাকাতি বেশি প্রাধান্য পায় ।সভাপতি সাহেব খোয়াড় নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এর উত্তরে চেয়ারম্যানদের কাছে জানতে চাইলে তারা সদুত্তর দিতে পারে নাই। তাই তিনি সকল চেয়ারম্যানদের খোঁয়াড়ের মূল্য তালিকা এবং চেকের মাধ্যমে টাকা লেনদেন করার নির্দেশ দেন। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চেয়ারম্যান গন উপস্থিত সকলকে বলেন মাদক, দেশী মদ, ইয়াবা সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বাজারে ও গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে এবং রাত্রে বিভিন্ন রাস্তায় গাছ ফেলে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেছে ।এ বিষয়ে সভাপতি সাহেব থানা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন জনবল কম থাকায় সঠিক পদক্ষেপ নিতে বিঘ্ন হচ্ছে তাই তিনি সকলের সহযোগিতায় সকল বিষয় নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে সকলের মঙ্গল ও সার্বিক সহযোগিতা কামনা করে সবার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply