1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে স্থানীয় পত্রিকার একজন সম্পাদকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল পূর্বালী মার্কেটে অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেওয়া নেয়।

 

এ সভায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখা, রুর‍্যাল জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা, বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাব রাজশাহী শাখা, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা অভিযোগ করেন, আরএমপির শাহমুখদুম থানার ওসি ও প্রতারক আক্তারুল ইসলামের যোগসাজশে সাংবাদিকের অভিযোগ আমলে না নিয়ে উলটো ষড়যন্ত্রমূলকভাবে ছয় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে।

তারা বলেন, সারা দেশের ন্যায় রাজশাহীর এ ঘটনা “সাংবাদিকদের ওপর হয়রানি, স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং গণমাধ্যমকে স্তব্ধ করার অপচেষ্টা।”

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, পূর্বঘোষিত ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ায় আরএমপি পুলিশের সব ধরনের সংবাদ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে আরএমপি পুলিশের সব ধরণের সংবাদ বয়কট করা হলো।

 

এছাড়া সভায় ওসি অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন এবং আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও গৃহীত হয়।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “মিথ্যা মামলা ও ওসিকে অপসারণ না করা হলে আন্দোলন আরও জোড়ালো করা হবে।”

এর আগে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়েরের প্রতিবাদে এবং শাহমখদুম থানার ওসিকে অপসারণের দাবিতে ৪ সেপ্টেম্বর রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী প্রেসক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী শাখাসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশ নেন।

সেসময় সাংবাদিক নেতারা ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার এবং ওসিকে অপসারণের আল্টিমেটাম দেন।

 

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে শাহমুখদুম থানার ওসি ও প্রতারক আক্তারুল ইসলামের যোগসাজশে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দেওয়া হয়। প্রতারক আক্তারুল ইসলাম আ’লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডুকে নানা পরিচয়ে বিভিন্ন দপ্তরে ঠিকাদারি কাজ বাগিয়ে নিতো। ওসি মাছুমা মুস্তারী আ’লীগের প্রভাবে দীর্ঘ ১ যুগ ধরে রাজশাহীতে কর্মরত। ওসি মাছুমা মুস্তারী মতিহার থানা এলাকায় সাত তলা বিশিষ্ট কয়েক কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করছেন। এসব ঘটনায় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে ওসি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেন।

 

মিথ্যা ওই মামলায় রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, সিনিয়র ফটো সাংবাদিক ফায়সাল হোসেন, আরটিভি’র ক্যামেরাম্যান আরিফুল হক রনি, কালের কণ্ঠের নাঈম হোসেন, গণমুক্তি পত্রিকার মাজহারুল ইসলাম ও আজকের প্রত্যাশার নাজমুল হকসহ একজন ঠিকাদারকে আসামি করা হয়।

গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে আরএমপি শাহমুখদুম থানা চাঞ্চল্যকর ঘটনায় সাংবাদিকদের ভুক্তভোগী না মেনে উল্টো এক সপ্তাহ পর প্রতারকের পক্ষে মামলা রেকর্ড করে পুলিশ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park