
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
রোববার দুপুরে বগুড়ার কাহালুর বেলঘরিয়া বাজার এলাকায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিহাটগামী আন্তঃনগর (দোলনচাঁপা) টেনে ঝাঁপ দিয়ে মামুন মল্লিক (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। মৃত মামুন মল্লিক কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের মৃত মানিক মল্লিকের পুত্র।
প্রতিবেশী লোকজন জানান মামুন মল্লিক সকালে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে সে বাড়ি থেকে বের হন। দুপুরে বেলঘড়িয়া বাজারের পাশে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী দোলনচাঁপা ট্রেনের সামনে ঝাঁপ দিলে ঘটনাস্থলে তার দেহ-বিচ্ছন্ন হয়ে যায়।
Leave a Reply