1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরে গ্রাম্য সালিশে চিকিৎসার খরচ হিসেবে দেড় লাখ টাকা জরিমানা ধার্য

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে গ্রাম্য সালিশে চিকিৎসার খরচ বাবদ এক পরিবারের দেড় লাখ জরিমানা ধার্য করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার রঞ্জনিয়া গ্রামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ওই গ্রামের বিএনপি পন্থি গ্রাম্য মাতবরদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করা হয়। এমন ঘটনা ওই এলাকায় দীর্ঘদিন যাবত চলে আসা কতিপয় গ্রাম্য মাতবরদের একটি সিন্ডিকেটের গ্রাম্য সালিশের নামে নৈরাজ্যকে আরো উজ্জীবিত করবে বলে মনে করছে সচেতন মহল।

গত রবিবার রাতে (২১ সেপ্টেম্বর) গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় রঞ্জনিয়া গ্রামের রশিদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের তালাবদ্ধ করে রাখে ওই গ্রামের কতিপয় ব্যক্তিরা। এসময় হামলাকারীরা বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করাসহ দু’টি বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও পানির লাইন বন্ধ করে দেয়। পরের দিন সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে থানায় অভিযোগ দায়ের করা হলে দুপুর ১টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের তালাবদ্ধ (আবদ্ধ) থেকে মুক্ত করে।

রশিদুলের ভাই নিকিদুল ইসলাম বলেন, তার বড় ভাই রেজাদুল ইসলাম ও ভাবির মধ্যে মনোমানিল্য হবার কারণে দীর্ঘ দেড় বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলো ভাবি। চলতি মাসের ৭ তারিখে বাবা আলেফ হোসেন মারা গেলে দাফন-কাফনের জন্য ভাবি এসে বাড়িতে উঠতে চাইলে পরিবারের সদস্যরা বাধা দেয়। এরপর দাফন শেষ হলে আবারো ভাবি বাড়িতে উঠতে চাইলে ভাবির খালাতো ভাই রঞ্জনিয়া গ্রামের সাইফুল ইসলামের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এরই জেরধরে ওই দিন দুপুরে আবারো সাইফুল ইসলাম ও রশিদুলের স্বজনদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে মিমাংসার কথা হয়। কিন্তু হঠাৎ করেই রোববার বিকেলে লোকমারফত খবর দেওয়া হয় রাতেই সালিশ বৈঠক হবে। এরপর সন্ধ্যায় আবারো কয়েকজন এসে জানায় রাতেই বৈঠক হবে এবং হাজির থাকতে হবে। এ সময় বৈঠকের দিন পরিবর্তন করার কথা বললেও তারা কোন কথা শোনেনি। রাতেই বৈঠক বসে আমাদেরকে আবারো হাজির হতে বলে।

তিনি আরও বলেন, সালিশে হাজির না হওয়ায় ইউনুস আলী, ফিরোজ হোসেন, আতোয়ার হোসেনসহ গ্রামের লোকজন এসে বাড়িতে হামলা চালায়। এ সময় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে রাত ১টার দিকে পরিস্থিতি শান্ত করে চলে যায়। পুলিশ চলে যাবার পর রাত তিনটার দিকে আবারো লোকজন হামলা চালিয়ে বাড়ির বিদ্যুতের সংযোগ খুঁটি থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং দু’টি মিটার ভাঙচুর করে। এছাড়া পানির লাইন বন্ধ করে দিয়ে বাড়ির বাহিরে মেইন গেটে তালা দিয়ে আবদ্ধ করে রাখে।

জানতে চাইলে গ্রাম্য মাতবর ইউনুস আলী ও আতোয়ার হোসেন বলেন, রশিদুলের ভাইয়ের স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরধরে প্রায় ৩৫ থেকে ৪০জন ভারাটিয়া লোকজন এনে গ্রামের সাইফুলের উপর হামলা ও মারপিট করে গুরুত্বর আহত করে রশিদুলরা। সাইফুলকে প্রথমে রাণীনগর এবং পরে বগুড়া হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। এ ঘটনাটি সমাধানের জন্য রোববার (২১ সেপ্টেম্বর) রাতে গ্রামে সালিশ ডাকা হয়েছিল। কিন্তু রশিদুল ও তার পরিবারের লোকজন সালিশে হাজির না হওয়ায় ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে। তবে গ্রামের কোন লোকজন তাদের বাড়িতে হামলা বা মিটার ভাঙচুর কিম্বা তালাবদ্ধ করেনি। এগুলো রশিদুলের লোকজন করে আমাদের উপর মিথ্যা অপবাদ।

পরবর্তিতে অনেক নাটকীয়তার পর উভয় পক্ষই বিষয়টি গ্রামে বসেই একটি শান্তিপূর্ণ সমাধান করবেন মর্মে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির পদধারী নেতৃবৃন্দরা বিকেলে একটি গ্রাম্য সালিশের আয়োজন করে। সেই সালিশে মারপিটে গুরুত্বর আহত সাইফুলের চিকিৎসা খরচ বাবদ রশিদুলের পরিবারকে দেড় লাখ টাকা জরিমানা ধার্য করে গ্রাম্য সালিশের বিচারকগণ। জরিমানার টাকায় যদি সাইফুলের চিকিৎসা না হয় তাহলে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের আশ^াস প্রদান করা হয়।

স্থানীয় মেম্বার এবাদুল হক মুঠোফোনে জানান যদিও বা গ্রাম্য সালিশ সম্পন্ন অবৈধ তবুও গ্রামের শান্তি বজায় রাখার জন্য গ্রাম্য সালিশে উপজেলা বিএনপির পদধারী ব্যক্তিরা গ্রামের মাতবরদের সহযোগিতায় আহত সাইফুলের চিকিৎসার খরচ হিসেবে দেড় লাখ টাকা জরিমানা ধার্য করেছেন।

সালিশের বিচারক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন মুঠোফোনে জানান গ্রামের অস্থিতিশীল পরিবেশকে শান্তিপূর্ণ করার লক্ষ্যেই গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য গ্রামবাসীদের অংশগ্রহণে একটি সালিশের মাধ্যমে মারপিটে গুরুত্বর আহত সাইফুলের চিকিৎসার জন্য দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। যদি ওই টাকায় সাইফুলের চিকিৎসা না হয় তাহলে উপজেলা বিএনপির পক্ষ থেকে সহযোগিতা প্রদানের কথা জানান এই বিচারক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান জানান বিষয়টি জানার পর তিনি ওই গ্রামে পুলিশ সদস্য পাঠিয়ে তালাবদ্ধ পরিবারকে মুক্ত করে। পুরো গ্রামবাসী রশিদুলের পরিবারের বিপক্ষে। তাই পরবর্তিতে যেন কোন অশান্তি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ প্রদান করা হয়। তবে শুক্রবার বিকেলে গ্রাম্য সালিশে জরিমানা করার বিষয়টি তার জানা নেই বলে জানান এই কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান গ্রাম্য সালিশ করার কোন সুযোগ নেই। যে কোন সমস্যা সমাধান করার জন্য সরকার প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত স্থাপন করেছে। তাই গ্রাম্য সালিশের মাধ্যমে কারো জরিমানা আদায় করার কোন সুযোগ সেই। এমন ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park