
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শারদীয় দূর্গাপূজায় অস্বচছল ব্যাক্তিদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শ্রী রামকৃষ্ণ আশ্রম কুড়িগ্রাম এর আয়োজনে কুড়িগ্রাম পৌরসভার দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্ডপে সোমবার রাতে পূজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মত ইসমত আরা।
এ সময় পি,পি এ্যাড:বজলুর রশিদ, জি,পি এ্যাডঃ আবুল কাশেম, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, শ্রী রামকৃষ্ণ আশ্রম এর প্রতিনিধি ডাঃ অজয় কুমার রায়, উদয় শংকর চক্রবর্তী, দক্ষিণপাড়া পূজা মন্ডপের সভাপতি শ্যামল ভৌমিক উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply