
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় এক গণমিছিল অনুষ্ঠিত হয়। সকালে তিস্তা নদী রক্ষা কমিটি এবং জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এ গণমিছিলে নেতৃত্ব দেন এবং উপস্থিত ছিলেন, জেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।কুড়িগ্রাম জেলা তিস্তা নদী রক্ষা কমিটির জেলা সমন্বয়ক এবং কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব, সোহেল হোসনাইন কায়কোবাদ,
যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, ফিরোজ রহমান,রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব সহিদুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
গণমিছিল থেকে বক্তারা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জোরালো দাবি জানান। তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার লাঘব হবে এবং নদীর তীরবর্তী এলাকার অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে।
নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটির কাজ শুরু করার আহ্বান জানান।
Leave a Reply