1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরের পাখি পল্লী পর্যটন এলাকায় নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন পর্যবেক্ষণ টাওয়ার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পর্যটন এলাকাগুলোর মধ্যে অন্যতম জেলার রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী। রক্তদহ বিলের প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলতান ও সবুজ পরিবেশ ঘিরে গড়ে উঠছে নতুন সম্ভাবনার এই পর্যটন কেন্দ্র। ইতিমধ্যই দেশ ও বিদেশের পর্যটকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে পাখি পল্লীখ্যাত এই পর্যটন এলাকা।

 

বিশেষ করে বর্ষা মৌসুমে রক্তদহ বিলের জলকেলির মনোরম দৃশ্য ও পাখির কলকাকলী পর্যটকদের কাছে একটি আকর্ষনীয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন বিশেষ করে ছুটির দিনে এই পর্যটন এলাকায় হাজার হাজার পর্যটকদের আগমন ঘটছে। এই পর্যটন এলাকার আরো প্রসার ঘটাতে, আরো পর্যটকের আগমন ঘটাতে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে ও স্থানীয় অর্থনীতিকে আরো গতিশীল করতে দ্রুত একটি আধুনিক মানের দৃষ্টিনন্দন পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করতে উপজেলাবাসী সরকারের সুদৃষ্টি কামনা করেছে।

 

এই পর্যটন এলাকাকে আরো আধুনিকায়ন করে কিভাবে পর্যটকবান্ধব করা যায় সেই পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নানা উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নিজস্ব উদ্যোগে উপজেলা প্রশাসন রক্তদহ বিলের সংযোগখাল রতনডারার উপর নির্মাণ করতে যাচ্ছে একটি আকর্ষনীয় ঝুলন্ত ব্রিজ। এছাড়া পর্যবেক্ষণ টাওয়ার থেকে পুরো রক্তদহ বিলের মনোরম দৃশ্য, হরেক রকমের পাখি ও পুরো পর্যটন এলাকাকে এক পলকে দেখার জন্য পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসক। শীত মৌসুমে এই বিলে আসা হরেক রকমের পাখি দেখতে একটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের কোন বিকল্প নেই বলে মনে করছেন পর্যটকরা।

 

ঢাকা থেকে আগত পর্যটক আজিজুল ইসলাম জানান মিডিয়ার মাধ্যমে এই পর্যটন এলাকা সম্পর্কে তিনি জেনেছেন। তাই রক্তদহ বিলের সৌন্দর্য দেখতে পরিবারসহ তিনি এসেছেন। হাতিরপুলের বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা রক্তদহ বিল দীর্ঘদিন ধরে পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। শীত মৌসুমে শতাধিক প্রজাতির পাখি এখানে আশ্রয় নেয়। জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে বিলের তীরে দৃষ্টিনন্দন পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের কোন বিকল্প নেই। দর্শনার্থীদের জন্য নির্মিত একটি আধুনিক পর্যবেক্ষণ টাওয়ার এই এলাকায় নতুন মাত্রা যোগ করবে। তাই পর্যবেক্ষণ টাওয়ার নির্মিত হলে দেশি-বিদেশি পর্যটকরা বিলের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং নানা প্রজাতির দেশি-বিদেশি পাখি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন রক্তদহ বিল শুধু একটি জলাশয় নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশের অমূল্য সম্পদ। পর্যবেক্ষণ টাওয়ারটি নির্মিত হলে পর্যটক ও বিভিন্ন পর্যায়ের গবেষকদের জন্য পর্যটন এলাকাটি একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। ইতিমধ্যেই পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণে সার্বিক সহযোগিতা করার আশ^াস প্রদান করেছেন জেলা প্রশাসক স্যার। আশা করা যাচ্ছে দ্রুতই দৃশ্যমান কাজ শুরু করা সম্ভব হবে।

 

জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল বলেন জেলার সকল পর্যটন এলাকাকে পর্যটকবান্ধব হিসেবে বিনির্মাণ করতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। ইতিমধ্যেই রক্তদহ বিল পর্যটন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা অব্যাহত রয়েছে। নতুন সংযোজন হিসেবে পাখি পর্যবেক্ষণ টাওয়ারটি নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করতে ও আর্থিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট দপ্তর বরাবর লিখিত আবেদন করা হয়েছে। এছাড়া এই পর্যটন এলাকাকে আরো পর্যটকবান্ধব করার জন্য পর্যায়ক্রমে পর্যটক সেবা কেন্দ্র, বিশ্রামাগার ও সৌন্দর্য বর্ধনমূলক অন্যান্য প্রকল্পও বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যেগুলো বাস্তবায়িত হলে রক্তদহ বিল পর্যটন এলাকা একটি আধুনিক ও আকর্ষনীয় পর্যটন এলাকা হিসেবে বিনির্মাণ হবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park