
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
মঙ্গলবার সকাল দশটায় কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবিব।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করা হয়। মাদক, জুয়া, চুরি ও সামাজিক অপরাধ দমনসহ মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, বাজারে ভেজালবিরোধী অভিযান ও সরকারি সম্পত্তি রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ দেওয়া হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ শ্রী নিতাই চন্দ্র দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রঞ্জু । মালঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন । বীর কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন। কাহালু উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি, ও সুজন এর উপজেলা সভাপতি মোঃ আব্দুস সাত্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউএনও কাওছার হাবিব আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply