মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ৫ জন পুরুষ, ২জন নারী ও ৪ জন শিশু রয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা ৩০ মিনিটে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল
রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ খুলনা বাগেরহাট জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে গত ৩ অক্টোবর সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বগুড়ার মহাস্থানগড়ে রংপুর মহাসড়কের ফ্লাইওভারের নিচে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয়
মো. কামাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী-পুরুষকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পসংলগ্ন এমপি চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ারের নেতৃত্বে এবং চকরিয়া সার্কেলের
মো. রফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ফার্মেসিতে চুরির ঘটনায় দিনাজপুর থেকে চুরি হওয়া ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মাল কেনার দায়ে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর (২০২৫) দিবাগত রাতে ভুরুঙ্গামারী জামতলা মোড়ে অবস্থিত রানা মেডিকেল স্টোরের টিনের চাল কেটে অজ্ঞাত
মো. শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া এলাকার মো. আক্কাস শেখের ছেলে মো. হৃদয় শেখ
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে বরিশাল পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, রাতে মৃতদেহ উদ্ধার করা হলেও কেকার মৃত্যু হয়েছে বিকাল সন্ধ্যা
মো. শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে যৌথ অভিযান পরিচালনা করে ১০ জন জেলেকে আটক করেছে নৌ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও প্রশাসনের একটি যৌথ টিম। মঙ্গলবার (১৪ অক্টোবর ) ভোর সাড়ে ৫ টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গজ কাপড়, অলিভ ওয়েল ও বেনারশী শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার (১৩অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মিনারঘাট এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চুকচুকি পাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে এসব মালামাল পাচারের চেষ্টা করছিল বলে জানা
শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধিঃ রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) আতিকুর রহমান আরিফের বিরুদ্ধে নারী নেত্রী সাংবাদিককে হেনস্থা ও হুমকির অভিযোগ উঠেছে।রো রোববার (১২ অক্টোবর) বিকাল ৪টার দিকে ১০ তলা ভবনের লিফটে এ হেনেস্তা ও হুমকি প্রদান করেন। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, মোছাঃ শরিফা বেগম শিউলী, রংপুর রিপোর্টার্স ইউনিটির
মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধানকে আটক করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে চিলমারীর থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিকপাড়ায় একটি মক্তবে আটকে রাখেন অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষককে। অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের নাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর