নিজস্ব প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন (বদলগাছী-মহাদেবপুর) ৪৮- নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য জনাব মো. ফজলে হুদা বাবুল । উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব
নিজস্ব প্রতিনিধি, নওগাঁর বদলগাছীতে জমির খাজনা দেওয়ার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করার পর এক বৃদ্ধকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউএনও। অভিযোগকারী হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান (৬২) উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে ‘রজনীগন্ধা ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। তাঁর দাবি, জমির
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গোধইল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। নিহত গৌড় চন্দ্র উপজেলার আধাইপুর ইউনিয়নের আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা রমনী চন্দ্রের ছেলে। আটক ব্যক্তিরা হলেন
মো. ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে উৎপাদিত পাথরের বিক্রি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় এক গভীর সংকট তৈরি হয়েছে। খনির স্ট্যাক ইয়ার্ডগুলোতে বর্তমানে প্রায় ১৫ লাখ মেট্রিক টন পাথর অবিক্রীত অবস্থায় পড়ে আছে। মজুদের জায়গা ফুরিয়ে আসায় আগামী এক মাসের মধ্যে খনিটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা
মেহেদি হাসান পলাশ, শেরপুর, (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর নূরজাহান হোটেলের কর্মরত এক কর্মচারীকেকে অতিরিক্ত বিল আদায়ে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠেছে হোটেলের মালিকের বিরুদ্ধে। ৩০ মার্চ (মঙ্গলবার) নিয়মিত দায়িত্ব পালনের সময় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বানিয়াগাঁতি এলাকার বাসিন্দা মো. আব্দুল আলীম (২২) ও মো. জাকারিয়া (১৮) তাকে হোটেলে আগত ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের আক্কেলপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের পৈত্রিক সম্পত্তির একটি পুকুর দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। দীর্ঘ চল্লিশ বছর থেকে ভোগদখলে থাকা পুকুরটি হারিয়ে দিশেহারা ভুক্তভোগী পরিবার। তবে পুকুর দখলের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ইউনিয়ন বিএনপির নেতা মতিউর রহমান। এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। আজ বুধবার সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর ধামইরহাট উপজেলায় থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৮৯ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে ধামইরহাট থানাধীন পৌরসভার হাটখোলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক মোঃ কাওছারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ স্বাধীন
নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলার মান্দা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন এবং ১ কেজি গাঁজাসহ আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। ৩১ মার্চ ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মান্দা থানা এলাকায় এ দুটি অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়,
নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা এবং নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদের তত্ত্বাবধানে ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত ১০টা ৪৫ মিনিটে
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে ফুলবাবু (৪২) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় লালু মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাবু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।